হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগর মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, “জামায়াতে ইসলামীর ফেতনা কাদিয়ানিদের চেয়েও ভয়াবহ। কাদিয়ানিরা ঈমানের যত ক্ষতি করতে পারেনি, জামায়াতে ইসলামী তার চেয়েও বেশি ক্ষতি করেছে।” শুক্রবার (৭ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৩তম বার্ষিক মাহফিলের সমাপনী দিনে তিনি এ মন্তব্য করেন। বাবুনগরী বলেন, “ঈমান-আকিদা রক্ষায় বাংলাদেশ থেকে জামায়াতে ইসলামকে নির্মূলের চেষ্টা করতে হবে। যারা সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত ওমর (রা.) সম্পর্কে কটুক্তি করে, তারা মুসলিম হতে পারে না। জামায়াতে ইসলামী নিজেদের ইসলামি সংগঠন বলে দাবি করলেও তারা ঈমানের বড় ডাকাত।” তিনি আরও…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.