ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন চায় না। তিনি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে “কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার” পরামর্শ দিয়েছেন। রাজনাথ সিং ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে একান্ত আলাপনে এই মন্তব্য করেন। ফার্স্টপোস্টের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, তবে আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।” ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মুখোমুখি হয়েছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল পুরস্কারজয়ী…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.