পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো শিগগিরই পেশাদার ফুটবল থেকে অবসরে যাচ্ছেন। যুক্তরাজ্যের এক টকশোতে অংশ নিয়ে তিনি নিজেই এ ঘোষণা দেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ৪০ বছর বয়সী এই তারকা বলেন, “খুব শিগগিরই অবসর নেব। এটা কঠিন হবে, তবে আমি প্রস্তুত।” রোনালদো জানান, অনেক আগেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছেন। “২৫-২৬ বছর বয়স থেকেই অবসরের পরের জীবন নিয়ে ভাবতে শুরু করি। গোল করার আনন্দের সঙ্গে কিছুই তুলনা করা যায় না, কিন্তু সব কিছুরই শেষ আছে,” বলেন তিনি। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসর-এর হয়ে খেলা রোনালদো ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ৯৫২ গোল করেছেন। গত…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.