Author: Ashraful Sarkar

সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে জনজীবন জবুথবু হয়ে পড়েছে। দিনের বেলাতেও ঘন কুয়াশায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সোমবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান,“প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠাণ্ডা আরও বাড়বে।”

Read More

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আজ রায় ঘোষণা করা হবে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৭ জন। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৫ নভেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। মামলার শুনানিতে দুদকের পক্ষে প্রসিকিউটর তরিকুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি—যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করেন। অন্যদিকে কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য…

Read More

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট এখন পুরো দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। চট্টগ্রাম কক্সবাজার বাজার মহাসড়ক ও পর্যটন নগরী বান্দরবান যাওয়ার একমাত্র সড়কের টার্নিং পয়েন্ট হচ্ছে কেরানী হাট। ফলে কেরানী হাট বৃহত্তর চট্টগ্রামে একটি গুরুত্বপূর্ণ মিনি সিটিতে রূপান্তরিত হচ্ছে। তাই স্টেশনে যানজট কিংবা ব্যাপক লোকের আনাগোনা স্বাভাবিক ভাবেই বেশি। পথচারীদের চলার জন্য ফুটপাত ও গাড়ি থামানোর জন্য খালি জায়গা এবং আগত দর্শনার্থীদের কিংবা পর্যটকদের গাড়ি রাখার সুনির্দিষ্ট কোন স্টেশন নেই। অপরদিকে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের অল্প খোলা জায়গা যা আছে তাও ধর্মীয় প্রতিষ্ঠান পবিত্র বায়তুশ শরফ কমপ্লেক্সের নাম দিয়ে দখলে নিয়ে হকার বসিয়েছে বলে…

Read More

কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনে গণমিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসাইন। গতকাল শনিবার সকালে শুরু হওয়া গণমিছিলটি কুমারখালীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পৌর টার্মিনাল এলাকায় সমাবেশে মিলিত হয়। এতে প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের একটি লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তরুণ মোড় থেকে ৫–৭ হাজার নেতাকর্মী মিছিল নিয়ে রওনা হন। খোকন মোড়, হল বাজার, গণ মোড় হয়ে মিছিল পৌর টার্মিনালে এসে শেষ হয়। দুই লেনবিশিষ্ট মহাসড়কের দক্ষিণ পাশ দখল করে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসাইন বলেন, ‘একটি দল জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করছে। জামায়াত কখনও জান্নাত বেচে…

Read More

গাজায় যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলের লাগাতার হামলা ও নির্যাতন বিশ্ব জনমতকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। জাতিসংঘের নির্যাতনবিষয়ক কমিটি জানিয়েছে, ইসরায়েল গাজাবাসীর ওপর ডি-ফ্যাক্টো নির্যাতনের নীতি অনুসরণ করছে—যা আইনগতভাবে নিষিদ্ধ হলেও বাস্তবে কার্যকর রয়েছে। এর স্পষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, নির্যাতনবিরোধী কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলোর ওপর নজরদারি করে জাতিসংঘের এই কমিটি। নিয়মিত পর্যালোচনায় ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ নির্যাতনের চিত্র উঠে এসেছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। আটক কেন্দ্রে ঘটে চলেছে অমানবিক নির্যাতনের বিভীষিকাময় বিবরণ। কমিটির মতে, প্রশাসনিক আটক, বেআইনি যুদ্ধ আইন প্রয়োগ ও জোরপূর্বক অন্তর্ধান—এসব উদ্দেশ্যমূলকভাবে প্রয়োগ করা হচ্ছে।…

Read More

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী আজ রবিবার সকাল সাড়ে ৯টার তথ্য ভিত্তিতে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ রাজধানী ঢাকা। এসময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর রেকর্ড করা হয় ২১৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে। অতিক্ষুদ্র বস্তুকণায় (PM 2.5) দূষণ সবচেয়ে বেশি বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হচ্ছে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা—PM 2.5 এর মাত্রাতিরিক্ত উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে PM 2.5 এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত মানদণ্ডের চেয়ে ২৭.৪ গুণ বেশি পাওয়া গেছে। ঢাকার সবচেয়ে দূষিত এলাকা আজ সকালবেলার AQI অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে দূষণের মাত্রা ছিল নিম্নরূপ— এসব এলাকা ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে…

Read More

গত তিন দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নেয়া হবে কি না—সে সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করবে তার বর্তমান শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতামতের উপর। শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ডা. জাহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞদের সাথে নিয়মিত আলোচনার ভিত্তিতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসার সার্বিক তদারকি করছেন ডা. জোবায়দা রহমান। চিকিৎসা বিষয়ে যেসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে, তিনি (খালেদা জিয়া) সেগুলো গ্রহণ করতে পারছেন বলে…

Read More

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবিতে কাল রোববার (৩০ নভেম্বর) ঢাকাসহ দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শনিবার (২৯ নভেম্বর) রাতে সংগঠনের পক্ষ থেকে মিজানুর রহমান সোহেল স্বাক্ষরিত এক জরুরি বার্তায় জানানো হয়, এনইআইআর–সম্পর্কিত বর্তমান নীতিমালা পুনর্বিবেচনা, বাজারে একচেটিয়া সিন্ডিকেট নিয়ন্ত্রণ রোধ, ন্যায়সংগত কর কাঠামো নিশ্চিত করা এবং মোবাইল ফোনের ওপেন ইমপোর্ট বা উন্মুক্ত আমদানির সুযোগ তৈরির দাবি জানিয়ে ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করবেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রোববার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার থেকে পান্থপথ পর্যন্ত এলাকায় ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করবেন।

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৪০৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম দুই লাখ ১০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। শনিবার (২৯ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম রোববার (৩০ নভেম্বর) থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২০০ ডলার ছাড়িয়ে গেছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক গত তিন দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা একই রকম বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা একই রকম। এই সময়ে উনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন। শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে সামনে এসব কথা বলেন তিনি। ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার জন্য পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসার ব্যবস্থা এখানে (হাসপাতালে) করা হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়াকে চিকিৎসা…

Read More