Author: Ashraful Sarkar

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘ পরিকল্পনার পর বহুল প্রতীক্ষিত একক পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। আগামী বছর এই ভিসা চালু হবে বলে সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, চার বছর ধরে উপসাগরীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার পর এই উদ্যোগটি অবশেষে মাইলফলকে পৌঁছেছে। তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর মাঝে ভ্রমণ ও পর্যটন খাতকে সংযুক্ত করার অন্যতম বৃহৎ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে এই একক ভিসা প্রকল্পকে। বাহরাইনের রাজধানী মানামায় গালফ গেটওয়ে ইনভেস্টমেন্ট ফোরামে দেওয়া বক্তৃতায় সৌদির পর্যটনমন্ত্রী আল-খাতিব বলেছেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এখন পর্যটন খাতে এক ঐতিহাসিক সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে। আঞ্চলিক সমৃদ্ধ সংস্কৃতি, আধুনিক অবকাঠামো ও…

Read More

নিজস্ব প্রতিবেদক মাঠ পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কর্মকর্তারা উপজেলা পর্যায়ে কর্মরত। শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য মাঠ দপ্তরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি। এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

Read More

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনে দলের মনোনীত প্রার্থী মাসুদ অরুণ বলেছেন, “দেশে ষড়যন্ত্র চলছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন নিয়ে কোনো ছিনিমিনি খেলা খেলতে দেব না। কেউ কেউ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে, আবার কেউ ধর্মের নাম ভাঙিয়ে চলছে—এদের থেকে সাবধান থাকতে হবে।” শনিবার (৮ নভেম্বর) বিকেলে মেহেরপুর শহীদ ড. সামুসজ্জোহা পার্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মাসুদ অরুণ আরও বলেন, “মা-বোনদেরও সতর্ক থাকতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড়া হবে না। আগামী এক সপ্তাহের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।…

Read More

নিজস্ব প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এই সরকারের কাজ কোনো দলের স্বার্থ বাস্তবায়ন নয়। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত ও জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সারা দেশে শুধু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কমপক্ষে দেড় লাখ মামলা দায়ের করা হয়েছিল। ৭০০-র বেশি নেতাকর্মীকে গুম, অপহরণ…

Read More

বিনোদন ডেস্ক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। ইনস্টাগ্রাম বা ফেসবুকে জয়ার পোস্ট করা ছবি মানেই যেন ভক্তদের জন্য বিশেষ উপহার। তার অনুসারীর সংখ্যাও নেহাত কম নয়। প্রায় সময়েই নতুন নতুন রূপে ধরা দিয়ে অনুরাগীদের মুগ্ধ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্টার্ন পোশাকে ছবি প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন জয়া। ছবিতে তাকে দেখা গেছে বেশ আবেদনময়ী লুকে, যেখানে তার মিষ্টি হাসি ও অপরূপ গ্ল্যামার নজর কেড়েছে নেটিজেনদের। ছবি শেয়ার করে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘দুইজন সুন্দর মানুষ, একে অপরের দিকে তাকিয়ে…

Read More

বিনোদন ডেস্ক মেগাস্টার শাকিব খানকে নিয়ে বর্তমানে সরগরম চলচ্চিত্রপাড়া। একের পর এক নতুন লুক নিয়ে পর্দায় দেখা দিচ্ছেন নায়ক। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর তা ঘিরে দর্শকদের আগ্রহ ওঠে তুঙ্গে। এমন সময়ে এই লুকেই জনসম্মুখে হাজির বাংলার কিং খান। সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খান একটি সম্পূর্ণ কালো পোশাকে এবং কালো সানগ্লাসে রয়েছেন। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গোঁফ, যা তার ‘সোলজার’ লুকের একটি মূল অংশ। এদিকে সামাজিক মাধ্যমে শনিবার দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করেন শাকিব খান। দেখা যায়, এই ‘সোলজার’ লুকে বেশ কয়েকটি পোজ দিয়েছেন মেগাস্টার। মূলত, গত শুক্রবার (৭…

Read More

ঢাকা, ৮ নভেম্বর – দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক শিক্ষকরা। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তারা এই ঘোষণা দেন। এর আগে, শাহবাগে শিক্ষকেরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর সাউন্ড গেনেড এবং জলকামান নিক্ষেপ করে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হন। অভিযোগে শিক্ষকরা বলেন, পুলিশ তাদের ওপর বিনা উস্কানিতে হামলা করেছে। তারা দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচার করা হোক। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষকরা।

Read More

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতির কোনো সুযোগ নেই। অযৌক্তিক দাবি নিয়ে শিক্ষকদের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। ডা. পোদ্দার বলেন, “এই মূহুর্তে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনে যাওয়া যৌক্তিক নয়। তবে তাদের ১১তম গ্রেডে উন্নীত করতে সরকার কাজ করছে।” সভায় প্রধান শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক এবং সহশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

Read More

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মধ্যে ই-পেমেন্ট কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ফি সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হবে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং ইসলামী ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিএইচআরও ড. মো. কামাল উদ্দিন জসিম। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব যশোর জোন মো. শফিউল আজম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ…

Read More

শহীদ জননী জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহে থাকা বই বিক্রি করে দিয়েছে বাংলা একাডেমি। বাংলা একাডেমির সংগ্রহশালায় থাকা এই বইগুলো এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, তবে শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক’ বইটির জন্য ফেসবুকে দাম ধরা হয়েছে অন্তত এক লাখ টাকা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে সমালোচিত হচ্ছে। পুরনো বই বিক্রির ফেসবুক পেজ ‘পুস্তক জোন’ গত ২২ সেপ্টেম্বর পেঙ্গুইন প্রকাশিত জর্জ বার্নাড শ-এর ‘প্লেস আনপ্লিজেন্ট’ বইটির বিজ্ঞাপন দেয়। বইয়ের ভেতরে দেখা যায় বাংলা একাডেমির সিল এবং পাশে লেখা—“জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহ”। খবর যাচাই করতে গিয়ে দেখা গেছে, অন্তত ২০টি বাংলা ও ইংরেজি বই কেজি দরে বিক্রি হয়ে গেছে। জাহানারা ইমামের পরিবার তার ব্যক্তিগত সংগ্রহের বইগুলো…

Read More