Author: Ashraful Sarkar

নিজস্ব প্রতিবেদক বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলায় অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিআইডি দাবি করছে, মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা ১৭টি মামলার অভিযোগপত্র দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করা হয়েছে। মামলার তদন্তে মানিলন্ডারিংয়ের প্রমাণ মিলেছে। এ ব্যাপারে রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় মালিবাগস্থ সিআইডি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

Read More

স্পোর্টস ডেস্ক কার্ডজনিত কারণে গত মাসের দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পাননি তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। নভেম্বরে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের দলে তিনি ফিরেছিলেন। কিন্তু স্কোয়াড ঘোষণার পরদিনই চোটের কারণে ছিটকে গেছেন এনজো। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে চেলসির ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার জানিয়েছেন, ‘চার মাস আগে আমি ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলাম, সাম্প্রতিক সময়ে সেটি আরও বেড়েছে মনে হচ্ছে। আবারও হাঁটুতে ব্যথা অনুভূত হওয়ায় আমি মেডিক্যাল দলের সঙ্গে কথা বলেছি। সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ ইউরোপীয় ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে এনজো পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাননি বলে উল্লেখ করেছে…

Read More

নিজস্ব প্রতিবেদক দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। ফলে সারাদেশের প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন। তিনি বলেন, দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আমরা রোববার থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস…

Read More

নিজস্ব প্রতিবেদক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, করা হবে। রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য ও আমাদের (উপদেষ্টাদের) ওপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন কথা বলে। এসব কথার কিছু হয়তো সত্য থাকে।…

Read More

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টা মামলার জেরে অন্তত ১২ নেতাকর্মী ও সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের সুলতানপুর ও বের কালোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপির একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্র জানায়, কালোয়া বাজার ও পদ্মা নদীতে প্রভাব বিস্তার নিয়ে কয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বকুল বিশ্বাসের গ্রুপের সঙ্গে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি রাশিদুল ইসলামের গ্রুপের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে।১ নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে আহত হন জিয়া শেখ ও বিপুল শেখ। পরদিন…

Read More

নির্বাচন করতে গিয়ে নিজের অর্থ খরচ করে পোস্টার ছাপানো এবং সেটিতে ‘প্রচারে এলাকাবাসী’ লেখা—এই বিষয়টি ভাবতেই ‘শরম’ পান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। শনিবার রাত সোয়া নয়টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক হাস্যরসাত্মক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। পোস্টে অনুসারীদের বানানো একটি নির্বাচনী পোস্টার যুক্ত করেন ডা. মিতু। ওই পোস্টারে লেখা ছিল, ‘ঝালকাঠি-১ আসনে এনসিপির হয়ে শাপলার কলিতে লড়বেন ডা. মাহমুদা আলম মিতু।’ ক্যাপশনে তিনি লিখেছেন, “একটা জিনিস ভাবলেই শরম লাগে। ইলেকশন করতে হলে নিজের পয়সায় পোষ্টার বানিয়ে, নিজেই প্রচার করে সেটা আবার ‘প্রচারে এলাকাবাসী’ লিখে প্রচার করতে হয়। কী একটা অবস্থা! শুরুটাই হয়…

Read More

শিক্ষা ডেস্ক | ৯ নভেম্বর ২০২৫ ১০ম গ্রেডসহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি (পাঠদান বন্ধ) ঘোষণা করেছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। আজ রবিবার (৯ নভেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এই কর্মবিরতির ফলে দেশের সাড়ে ৬৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা পাঠদান বন্ধ রেখেছেন, ফলে ক্লাস না করেই বাড়ি ফিরে যেতে হচ্ছে শিশুদের। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী…

Read More

যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থার কারণে টানা দ্বিতীয় দিনের মতো আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শনিবার (৮ নভেম্বর) একদিনেই বাতিল হয়েছে ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট এবং বিলম্বিত হয়েছে আরও কয়েক হাজার বিমানযাত্রা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সরকারি অচলাবস্থা দ্বিতীয় দিনে প্রবেশ করায় শনিবার দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ১ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয় এবং ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানায়, প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বেতন ছাড়া কাজ করা বিমান নিয়ন্ত্রকদের মধ্যে ক্লান্তি দেখা দেওয়ায় দেশজুড়ে ফ্লাইট চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা বজায় রাখার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক | ৮ নভেম্বর ২০২৫ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক মাস পার হলেও গাজায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ এখনো চলছে, প্রতিদিনই হতাহতের খবর আসছে নতুন করে। শনিবার (৮ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে।মন্ত্রণালয়ের তথ্যমতে, শুধু গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবারের হামলায় আরও দুই ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, ইসরাইলি সেনারা নানা অজুহাতে গাজার উত্তর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের জন্য পর্যায়ক্রমে পানির সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে সরকার। কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়ায় তেহরান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইরান। প্রায় এক কোটি মানুষের মানুষের শহর তেহরানে নজিরবিহীন পানি সঙ্কট মোকাবিলায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, চলতি বছর দেশটির রাজধানীতে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ইরানের অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে একফোঁটাও বৃষ্টিপাত হয়নি। পানির সঙ্কট মোকাবিলায় সরকার এখন তেহরানে নির্দিষ্ট সময় পর পর পানির সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে। দেশটির একাধিক সংবাদমাধ্যম বলেছে, ইতোমধ্যেই কিছু এলাকায় রাতের বেলায় পাইপে পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে…

Read More