আওয়ামী লীগের ঘোষিত লকডাউন বা শাটডাউন কর্মসূচি নিয়ে সরকার কোনো শঙ্কা বা উদ্বেগে নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে—এমন খবর সম্পূর্ণ গুজব। এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যে লকডাউন বা শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছে, সে বিষয়ে সরকার মোটেও শঙ্কিত নয়।”
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.