Author: Ashraful Sarkar

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, “খালেদা জিয়া আমার মা, জিয়াউর রহমান আমার বাবার মতো। আমাদের নেতা তারেক রহমান আমার ভাই। ৪৩ বছরে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের নাম যতবার নিয়েছি, ততবার যদি আল্লাহর নাম নিতাম, তাহলে হয়তো বেহেশতের কাছাকাছি চলে যেতাম।” রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মনোনয়ন বঞ্চিত এই বিএনপি নেতা দলীয় প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি নারী কোটাতেই মনোনয়ন দিয়ে থাকেন, তাহলে রাজপথে যারা ছিলেন তাদেরকেই দেওয়া যেত। যারা দুধের সর খায়,…

Read More

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে অংশ নিয়ে শহীদ হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে। বুকে লিখেছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’, পিঠে লিখেছিলেন ‘গণতন্ত্র মুক্তি পাক’—এই স্লোগান ধারণ করে তিনি ঢাকার রাজপথে গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠেন। রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় পুলিশ গুলি করে তাঁকে হত্যা করলে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। নূর হোসেনের আত্মত্যাগের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে এবং দেশে গণতন্ত্র ফিরে আসে। এরপর থেকেই প্রতি বছর ১০ নভেম্বর নূর…

Read More

কুমিল্লার তিতাসে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। শুক্রবার (৭ নভেম্বর) দেওয়া সেই বক্তব্যের ১৪ সেকেন্ডের একটি ভিডিও রোববার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, বক্তৃতার সময় মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।” কথা শেষ না করতেই পাশে থাকা নেতাকর্মীরা তাকে ভুল শুধরে দেন। তিনি নতুন করে বক্তব্য শুরু করার আগেই ভিডিওটি শেষ হয়ে যায়। বিএনপি সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে তিতাস উপজেলা…

Read More

ইবি প্রতিনিধি:বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা। রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে দেখা যায়— ‘প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করতে হবে’, ‘নৈতিক প্রজন্ম গড়তে হলে ধর্মীয় শিক্ষায় বিকল্প নেই’, ‘ধর্মহীন শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা’, ‘ধর্মীয় শিক্ষা নৈতিকতার ভিত্তি’, ‘ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও’— এমন নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড। এসময় শিক্ষার্থীরা বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইসলাম বিষয় থাকা সত্ত্বেও সেখানে ধর্মীয় শিক্ষকের পদ নেই। যাঁরা পাঠদান করছেন, তাঁদের অধিকাংশেরই ইসলামী জ্ঞান সীমিত। এমনকি অনেক প্রতিষ্ঠানে অমুসলিম শিক্ষকও…

Read More

নির্বাচন কমিশনের (ইসি) দল নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দল’-এর নাম না থাকায় আমরণ অনশন শুরু করেছিলেন দলটির সদস্যসচিব মো. তারেক রহমান। অনশনরত অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তিনি জানান, “আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন, তাদের অনেকে শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও বহু নির্যাতনের শিকার।” সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে পারে—এজন্য তারা দল নিবন্ধনের আবেদন করেছিল। কিন্তু দীর্ঘ বিবেচনার পরও নিবন্ধন দেওয়া হয়নি। আজ আমি ইসিতে…

Read More

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে রোববার উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশে বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বিকেল ৪টায় শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে তিনি অংশ নেন। সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল এবং কয়েকশো মোটরসাইকেল বহরের সঙ্গে তাকে বরণ করে নেন। সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলম। বিএনপিতে যোগদানের পর প্রথম বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন, “পুণ্যভূমি শিবগঞ্জের মহাস্থান থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। খুনি হাসিনা আমার ভাইসহ ২ হাজার…

Read More

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনগুলোতে গণঅধিকার পরিষদের কাউকে নমিনেশন দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেন, খালেদা জিয়া অনেক কষ্টে জেল ও অন্য যন্ত্রণা সহ্য করেছেন, তাই তাকে সবাই সমর্থন করবে। রোববার (৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার একতারা মোড়ে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খাঁন আরও জানান, আগামী নির্বাচনে কোনো ডামি এমপি, আওয়ামী পন্থী বা ফ্যাসিস্ট কাউকেই অংশগ্রহণ করতে দিয়ে নির্বাচন বানচাল করার সুযোগ দেবে না গণঅধিকার পরিষদ। তিনি অভিযোগ করেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন হয়নি। শুধু মুখে ভালো কথা শোনা যায়, কিন্তু বাস্তবে হানাহানি, মারামারি ও বিদ্বেষ বেড়েই চলেছে। এর…

Read More

আমজনতার পার্টির নিবন্ধনের দাবিতে অনশনরত দলের চেয়ারম্যান তারেক রহমানকে আপিল করার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তারেক সাহেব আমজনতার পার্টির রেজিস্ট্রেশনের জন্য অনশনে আছেন। আইনগতভাবে আমাদের পক্ষ থেকে যা বলার ছিল, সেটা চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এখন তারা চাইলে আপিল করতে পারেন এবং ঘাটতিগুলো পূরণ করে জমা দিতে পারেন।” তিনি আরও বলেন, “আপিল, সংশোধন, পরিমার্জন বা সময় বর্ধন—এসব প্রচলিত প্রথা। তাই আমি আন্তরিকভাবে অনুরোধ করব যেন অনশন ভঙ্গ করে আইনি প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের দিকে যান।” আপিল কোথায় করতে হবে—এমন প্রশ্নে ইসি সচিব বলেন, “আপিল…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটি ও প্রচার ও প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব জোবায়ের। রোববার (৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। এর আগে এনসিপি ঘোষণা দিয়েছিল যে, খালেদা জিয়ার আসনে তারা কোনো প্রার্থী দেবে না। তবে পরবর্তীতে এ আসনে জোবায়েরকে মনোনয়নপত্র দিয়েছে দলটি। মনোনয়ন নেওয়ার বিষয়ে জোবায়ের বলেন, “আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১…

Read More

শ্রীমঙ্গল উপজেলায় স্বামী-স্ত্রীর ছদ্মবেশে অভিযান চালিয়ে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি স্বপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বিকেলে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গ্রেপ্তারকৃত স্বপন মিয়া (৩৪) কুঞ্জবন এলাকার মৃত আরজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, স্বপন মিয়া নিয়মিত মাদক ও সীমান্তঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিবারই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতেন। অবশেষে অভিনব কৌশলে শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)…

Read More