Author: Ashraful Sarkar

নিজস্ব প্রতিবেদক অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা জানিয়েছেন, ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লিখিত আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আন্দোলন স্থগিতের বিষয়টি বলেন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মুখপাত্র খায়রুন নাহার লিপি। তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি লিখিত বক্তব্যের মাধ্যমে শিক্ষকদের আশ্বাস দিয়েছে। তাদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে একটি প্রস্তাব এরইমধ্যে পে কমিশনে পাঠানো হয়েছে। কমিশন থেকে চূড়ান্ত সুপারিশ এলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। খায়রুন…

Read More

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Read More

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক আন্দোলনরত শিক্ষক বলেন, “প্রাইমারি শিক্ষকদের বেতন এত কম যে, কেউ তাদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। তাই আমার বয়স প্রায় পঞ্চাশ হলেও এখনো বিয়ে করতে পারিনি।” তিনি আরও বলেন, “যখনই বিয়ের আলোচনা হয়, মেয়ের বাবারা বলেন—একজন প্রাইমারি শিক্ষকের কাছে কিভাবে মেয়ে দেব? আমরা ঘুষ নিই না, কিন্তু তারা খোঁজেন ঘুষখোর বা ভালো বেতনের চাকরিজীবী পাত্র।” সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন থামাতে সোমবার (১০ নভেম্বর) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। দাবি বাস্তবায়ন হলে শিক্ষকরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেবেন। তিন দফা দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাধারায় জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ রয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহাবুর রহমান স্নিগ্ধ। সোমবার (১০ নভেম্বর) বিকেলে নাটোর শহরের আলাইপুর এলাকায় বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। স্নিগ্ধ বলেন, “গত ১৭ বছরে শেখ হাসিনা এমনভাবে তার শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, যেখানে দেশের সব মানুষ নিপীড়িত হয়েছেন। তারপরও আমার বাবা আমাদের খালেদা জিয়ার আদর্শে বড় করেছেন।” জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরে তিনি আরও বলেন, “মুগ্ধকে হত্যার পর আমাদের গণভবনে ডাকা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার সঙ্গে আপোষ না করায় আমাদের পালিয়ে বেড়াতে হয়েছিল।” সন্তান হারানো মায়ের বেদনার কথা…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ী ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে বলে তিনি জানান।

Read More

বিনোদন ডেস্ক ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ (১০ নভেম্বর)। প্রতিবারই বিশেষ এই দিনটি পরিবারের সাথেই উদযাপন করে থাকেন নায়িকা। এর আগের দিন নিজেকে ভিন্ন রূপে, ভিন্ন আবহ ধরা দিলেন মিম। শোনা যাচ্ছে, পারিবারিক আয়োজনে এবারের জন্মদিন উদযাপন করবেন এই নায়িকা। তবে মিমের আরও একটি পরিচয় রয়েছে; তাকে বলা হয় ভ্রমণকন্যা! চিরচেনা অভিনয় ও মডেলিংয়ের বাইরেও দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন নায়িকা। জন্মদিনের এমন আবহের মাঝেও থেমে নেই তার ঘোরাঘুরি। গত রোববার (৯ নভেম্বর) কিছু ছবি প্রকাশ করেন মিম। সেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে এক দুর্দান্ত সময় কাটছে তার। যদিও ছবিগুলো তার আগের দিনে তোলা বলে…

Read More

বিনোদন ডেস্ক শিক্ষার্থীদের মোটিভেশন দিতে এসে নিজের জীবনের কঠিন সময়ের গল্প শোনালেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। পর্দায় তারকারা যতই ঝলমলে দেখাক না কেন, পর্দার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য পরিশ্রম, হতাশা আর সংগ্রাম; এই বার্তাই তুলে ধরলেন তিনি। সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির একটি ইভেন্টে উপস্থিত হয়ে শুভ জানালেন, তার নায়ক হয়ে ওঠার পথ একেবারেই সহজ ছিল না। সঙ্গে মিডিয়ায় প্রবেশের প্রথম দিকের দুরবস্থার কথা অকপটে স্বীকার করে নেন তিনি। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথা বলেছেন শুভ। এবারও সেই প্রসঙ্গ টানলেন আরও খোলামেলা ভঙ্গিতে। খানিক মজার ছলেই নিজের অতীতের কঠিন সময়ের কথা তুলে ধরলেন আবার। মডেলিং দিয়ে শুরু হলেও…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকবে না, কারণ নৌকার মূল মাঝি সবাইকে ফেলে দিয়ে ইন্ডিয়া চলে গেছেন। তবে জনগণকে হতাশ না হতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষ আপনাদের পাশেই আছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নৌকার সমর্থক ও ভোটারদের উদ্দেশে ফখরুল বলেন, “ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।” তিনি আরও বলেন, দেশের জনগণ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা না…

Read More

রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে সোমবার সকালে গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৫)। সকাল সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাঁকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ জানায়, নিহত মামুন একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি হাসপাতালের সামনে মামুনকে পেছন থেকে গুলি করেন। গুলির পর তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মামুনের স্ত্রী বিলকিস আক্তার জানিয়েছেন, তাঁর ধারণা, ইমনের অনুসারীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর আগেও ইমনের লোকজন হত্যাচেষ্টা চালিয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ‘ইমন–মামুন’…

Read More

রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে আজ সোমবার তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুরে খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়ক ও সীমানার ভেতরে দুটি বিস্ফোরণ হয়েছে। একই সময়ে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাগুলিতে কেউ আহত হয়নি। মোহাম্মদপুরে বিস্ফোরণের সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহার। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে। মিরপুরের ঘটনায় দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে। তাঁদের মুখোশ ও হেলমেট ছিল। পুলিশ তাদের শনাক্তের চেষ্টা করছে।

Read More