ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না বলে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১০ নভেম্বর) রাতে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধিমালার গেজেট প্রকাশ করে এ নির্দেশনা দেওয়া হয়। গেজেট অনুযায়ী, রেক্সিন, পলিথিন, প্লাস্টিক, পিভিসি বা পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ সরকারি-বেসরকারি ভবন, দেয়াল, গাছ, খুঁটি, যানবাহন বা জনপরিসরে কোনো প্রচার সামগ্রী সাঁটাতে পারবে না। শুধুমাত্র নির্দিষ্ট স্থানে লিফলেট, হ্যান্ডবিল ও ব্যানার টানানোর অনুমতি থাকবে। তবে সেগুলো সাদা-কালো হতে হবে। ব্যানার বা লিফলেটে প্রার্থীর নিজস্ব ছবি ও নির্বাচনী প্রতীক ছাড়া…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.