Author: Ashraful Sarkar

ঢাকা রিপোর্ট ডেস্ক কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ব্যাংক ঋণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১১ নভেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাগুলো করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ পরিচালক সুবেল আহমেদ। চারজন কৃষককে ব্যবসায়ী সাজিয়ে সাবেক ভূমিমন্ত্রীর পারিবারিক মালিকানাধীন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর বিভিন্ন শাখা থেকে ভুয়া হিসাব খুলে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। চারটি মামলার মধ্যে দুটি মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের এ তথ্য বিশ্বাস করার মতো কোনো কারণ নেই বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। কিন্তু এটার কোনো কারণ নাই বিশ্বাস করার। কোনো সেনসিবল লোক এটা বিশ্বাস করবে না। সোমবার (১০ নভেম্বর) দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আট…

Read More

বিনোদন ডেস্ক চট্টগ্রামের শিল্পী সন্দীপন দাশ। এর আগেও তিনি চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক গান গেয়েছেন। তার কণ্ঠে গাওয়া আঞ্চলিক গান দর্শক শ্রোতাদের মুখে মুখে ফেরে। এবার তিনি গাইলেন চট্টগ্রামের আরেকটি আঞ্চলিক ভাষার গান। ‘ক্যান গরি ঝর ফরের’ শিরোনাম গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গানের কথা লিখেছেন ও সুর করেছেন অধীর কুমার শীল। সঙ্গীতায়োজন করেছেন সব্যসাচী রনি। গান প্রসঙ্গে সন্দীপন বলেন, আমি চট্টগ্রামের সন্তান। এই অঞ্চলের ভাষায় অন্য রকম মার্ধুযতা আছে। আর এই ভাষার গান আমাকে ভেতর থেকে টানে। এর আগেও আঞ্চলিক ভাষায় অনেক গান গেয়েছি। সেই ধারাবাহিকতায় এবারও চট্টগ্রামের ভাষায় নতুন গান নিয়ে এসেছি। গানটি রেকর্ডের পর জি সিরিজের…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর দাবিতে আমরণ অনশনে বসেছেন মো. রিয়াজুল ইসলাম (৩৬)। তিনি তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলা আহ্বায়ক। গতকাল সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে তিনি পাংশা পৌর শহরের পুরাতন বাজার দর্গাতলা এলাকায় হজরত শাহ্জুই (রহ.) মাজার শরীফের সামনে অনশন শুরু করেন। ঘটনাস্থলে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড ও ধানের শীষ প্রতীকের পতাকা পাশে রেখে রিয়াজুল ইসলাম এককভাবে অনশন চালিয়ে যাচ্ছেন। তিনি পাটির ওপর বসে আছেন, পাশে একটি কাথা রাখা রয়েছে। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিয়াজুল ইসলাম। তিনি বলেন,…

Read More

জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)-এর জমজ ভাই ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) ফেসবুকে দেওয়া এক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে।” মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক আইডি ‘মীর স্নিগ্ধ’ থেকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়, বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের, যারা বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, সজ্ঞানে কিংবা…

Read More

নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন নিয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো ধরনের সন্ত্রাস বা নাশকতা সহ্য করা হবে না। কাউকে ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। একইসঙ্গে অস্ত্র উদ্ধারের অভিযানও চলমান রয়েছে। তিনি আরও বলেন, “রাস্তার ধারে পেট্রোল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, কারণ এসব দাহ্য পদার্থ ব্যবহার করে অঘটন ঘটানো হয়।” জাহাঙ্গীর আলম জানান, কিছু জায়গায় বিচ্ছিন্ন…

Read More

বিজ্ঞপ্তি বন্দরনগরী চট্টগ্রামে ACCA প্রেগ্রাম পরিচালনাকারী একমাত্র প্রতিষ্ঠান “দ্য প্রফেশনাল স্কুল অব বিজনেস (PSB) গত ৭–৮ নভেম্বর ২০২৫ তারিখে “Comprehensive Credit & Export Monitoring Training” শীর্ষক দুই দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে। ব্যাংক কর্মকর্তাদের ক্রেডিট অপারেশন, নিয়ন্ত্রক সংস্থার কমপ্লায়েন্স, রপ্তানি লেনদেন পর্যবেক্ষণ এবং আইনি প্রক্রিয়া সম্পর্কিত পেশাগত দক্ষতা বৃদ্ধি এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল। প্রশিক্ষণে ক্রেডিট ডকুমেন্টেশন ও শ্রেণীকরণ, ঋণ পুনরুদ্ধার প্রক্রিয়া, অর্থঋণ আদালতের কার্যপ্রণালী, রপ্তানি লেনদেনে অনিয়ম সনাক্তকরণ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ঝুঁকি এবং প্রতারণাপূর্ণ শিপমেন্ট চিহ্নিতকরণের মতো প্রাসঙ্গিক ও ব্যবহারিক বিষয়াদি উপস্থাপন করা হয়। এতে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কেস স্টাডি এবং নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টিভঙ্গি সম্পর্কে গভীর জ্ঞান…

Read More

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘সশস্ত্র হামলার’ অভিযোগে গ্রেপ্তার যুবলীগ কর্মী মো. সুমন (৪৫) তার অন্তঃসত্ত্বা স্ত্রীর জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন। সোমবার বিকেলে উপজেলার দড়ি সোনাকান্দা মোড়ে জানাজার নামাজে অংশ নেন সুমন। বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, তাকে পুলিশি প্রহরায় জানাজায় নিয়ে যাওয়া হয় এবং পরে আবার নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। সুমনকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। এর আগে, তার স্ত্রী হাফেজা বেগম শনিবার অসুস্থ হয়ে পড়েন। রবিবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের মৃত সন্তান প্রসব করা হয় এবং রাতে চিকিৎসাধীন অবস্থায় হাফেজা মারা যান। সুমনের বড় ভাই ইকবাল হোসেন জানিয়েছেন, সুমন ছাত্রলীগের স্থানীয়…

Read More

রাজধানীর ঢাকা-৯ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে **জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)**র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম ক্রয় করেন। ঢাকা-৯ আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত, যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত। এ আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে কবির আহমদ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

Read More

সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে মুসলিম ভোটাররা বিপুলভাবে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি ক্ষোভের মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে মুসলিমদের ভোটাধিকার প্রয়োগ ছিল উল্লেখযোগ্য। সোমবার প্রকাশিত মার্কিন মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR)–এর এক্সিট পোলের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ৯৭ শতাংশ মুসলিম ভোট পেয়েছেন। ভার্জিনিয়ায় মুসলিম আমেরিকান সিনেটর গাজালা হাশমি, যিনি লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়েছেন, পেয়েছেন ৯৫ শতাংশ মুসলিম ভোট। অন্যদিকে, অমুসলিম মধ্যপন্থী ডেমোক্র্যাট প্রার্থীরাও মুসলিম ভোটারদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন। ভার্জিনিয়ার অ্যাবিগেইল স্প্যানবার্গার এবং নিউ জার্সির মাইকি শেরিল, যারা গভর্নর নির্বাচনে বিজয়ী হয়েছেন, তাঁরা পেয়েছেন প্রায় ৮৫ শতাংশ মুসলিম…

Read More