Author: Ashraful Sarkar

জর্জিয়া-আজারবাইজান সীমান্ত এলাকায় তুরস্কের একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে আজারবাইজানের গানজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং পরে জর্জিয়ার সিগনাঘি অঞ্চলে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। বিধ্বস্ত বিমানটি ছিল তুরস্কের সামরিক পরিবহনবাহী Lockheed C-130 মডেলের। এতে অন্তত ২০ জন তুর্কি সেনা সদস্য ছিলেন বলে জানা গেছে। তবে এখনো কারও জীবিত উদ্ধার হওয়ার খবর পাওয়া যায়নি। জর্জিয়া ও তুরস্কের যৌথ উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালাচ্ছেন। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান ঘটনাকে ‘গভীরভাবে মর্মান্তিক’ উল্লেখ করে নিহতদের ‘শহীদ’ হিসেবে অভিহিত করেছেন এবং পরিবারগুলোর…

Read More

চট্টগ্রাম, মঙ্গলবার (১১ নভেম্বর) — চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ মঙ্গলবার দুপুরে সব থানা ও ফাঁড়িতে দায়িত্বরত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বেতার (ওয়্যারলেস) বার্তায় বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীকে দেখামাত্র গুলি করে (ব্রাশফায়ার) হত্যা করার নির্দেশনা তিনি দিয়েছেন। তিনি জানান, এই নির্দেশনা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কমিশনার বলেন, ২০২৪ সালের ৬, ৭ ও ৮ আগস্ট চট্টগ্রাম শহরের বিভিন্ন থানা থেকে পুলিশের অস্ত্র লুট হওয়ায় অনেক অস্ত্র বিস্তার করার আশঙ্কা রয়েছে। এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়েছে কিনা বা অপরাধে ব্যবহৃত হচ্ছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক একটি নির্বাচনি গণসংযোগে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে…

Read More

রাজধানীর সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া গুলিস্তান, কারওয়ান বাজার ও হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লাগাতার সহিংসতা ও নাশকতার ঘটনায় রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে মিরপুর বেড়িবাঁধ এলাকায় আশুলিয়া পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে সূত্রাপুরের ফায়ার সার্ভিস গেটের সামনে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা। মুহূর্তেই বাসটি পুড়ে যায়, তবে সেটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া রাত ৯টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাত ১০টার পর ককটেল বিস্ফোরণ ঘটে কারওয়ান…

Read More

ঢাকা রিপোর্ট আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের স্থানীয় বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১১ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক বৈঠকে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করা হয়। এই নতুন দর আগামীকাল বুধবার (১২ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দামে ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৮৭৩ টাকা, যা ভরি হিসেবে দাঁড়ায় ২ লাখ ৮ হাজার ৩২৮ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ১৭ হাজার ৬১ টাকা এবং ভরি প্রতি ১ লাখ ৯৮ হাজার…

Read More

নিজস্ব প্রতিবেদন দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখার স্বার্থে চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকায় আরও এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে সই করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকায় রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে ১০ অক্টোবর রাতে চট্টগ্রাম বন্দরের আশেপাশের এলাকায় সভা-সমাবেশের ওপর এক মাস নিষেধাজ্ঞা দিয়েছিল সিএমপি। এবার আরও এক মাস নিষেধাজ্ঞা দেওয়া হল, যা ১১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার আওতায় থাকবে, চট্টগ্রাম বন্দর সংলগ্ন বারিক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর…

Read More

নিজস্ব প্রতিবেদক চবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় থাকছে না শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানের জন্য ‘পোষ্য কোটা’। পাশাপাশি ২০ শতাংশের মতো আসন এবং সব ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতার জিপিএ কমানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৯ নভেম্বর সকাল ১০টায় চবি উপাচার্যের দপ্তরের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে আবেদনের যোগ্যতা ও আসন সংখ্যা কমানো, পরীক্ষার তারিখ পরিবর্তন এবং পোষ্য কোটা বাতিলসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এর আগে, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত প্রথম সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য সূচি নির্ধারণ করা হলেও…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশব্যাপী আওয়ামী লীগের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি জানান, তার ঠাকুরগাঁওয়ের এক সভায় দেওয়া বক্তব্যকে কিছু গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে। তিনি বলেন, ‘আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না।’ ফখরুল আরও জানান, তিনি কেবল ওই ইউনিয়নের হয়রানিমূলক মামলার প্রসঙ্গে কথা বলেছেন, সারাদেশব্যাপী মামলা প্রত্যাহারের বিষয়ে নয়। বিএনপি মহাসচিব জনগণ ও দলীয় নেতাকর্মীদের গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধি | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীকে ‘মুনাফিক’ আখ্যা দিয়ে বলেছেন, “জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়, তারা এসব মুনাফেকি করে। আমাদের সতর্ক থাকতে হবে। ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না।” মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে বলেন, “এলাকায় এনসিপির একজন নেতাকর্মীও নেই। এ কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মিলায়। তারা পিআর চায়, কিন্তু জনগণ পিআর বোঝে না। এসবের কারণ ভোট পেছানো।” পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা…

Read More

বোয়ালখালী প্রতিনিধি বোয়ালখালীতে ঘরের নিচে তৈরি করা সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন যুবলীগ নেতা মো. শওকত হোসেন খোকন ওরফে খোকন আহমেদ। কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অভিযানে খোকনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার খোকন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদণ্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। সে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক। জানা গেছে, ৫ আগস্টের পর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়াল লিখন, পোস্টারিং করে দলীয় কর্মসূচি পালন করে আসছিলো খোকন। পাশাপাশি গুজবও ছড়িয়ে যাচ্ছিল সমানতালে। কিন্তু তাকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন,…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চায় না। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কোনো মামলা থেকেও থাকে, দল ক্ষমতায় গেলে সেসব মামলা প্রত্যাহার করা হবে। তিনি বলেন, “আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের লোক মামলা করেছে বলে আমরা মামলা করতে চাই না। যদি মামলা হয়েও থাকে, আমি কথা দিচ্ছি—সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলা তুলে নেব।” মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দেশের রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ…

Read More