বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের নিজ বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাঁকে দ্রুত জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তাঁর শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে আছে, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানান, “রাত প্রায় ১০টার দিকে এই ঘটনা ঘটে। এরপরই তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। নিউরোলজিস্ট তাঁর অবস্থা পরীক্ষা করছেন। কতদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে, তা এখনো জানা যায়নি।” অভিনেতার সহযোগী ও আইন উপদেষ্টা ললিত বিন্দাল বলেন, “ওনার মাথা ঘুরছিল, তারপর ভারী হয়ে যায়। নিরাপত্তার জন্যই তাঁকে ভর্তি করা হয়েছে। এখন অনেক ভালো আছেন এবং বিশ্রামে আছেন। চিন্তার কিছু…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.