Author: Ashraful Sarkar

ঢাকা রিপোর্ট ডেস্ক প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার (১২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে। তবে ভাষণের সুনির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি।

Read More

টলিপাড়ার অন্যতম আবেদনময়ী নায়িকা মিমি চক্রবর্তী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এই মুহূর্তে তিনি পুরোপুরিভাবে ক্যারিয়ারে মনোযোগী। মিমি বারবারই জানিয়েছেন, আপাতত বিয়ে বা জীবনসঙ্গী নিয়ে তিনি ভাবছেন না। তবে, জীবনসঙ্গী ছাড়াই মিমির জীবন চললেও, একজনকে ছাড়া নাকি তার এক মুহূর্তও চলে না। তিনি তার সহকারী বুল্টি। অভিনেত্রী নিজেই বুল্টিকে তার জীবনের অপরিহার্য অংশ বলে দাবি করেছেন। বুল্টি যেন মিমির ছায়াসঙ্গী। মিমির অনুপস্থিতিতে তার প্রিয় পোষ্যদের আগলে রাখা ও তাদের দেখভাল করা থেকে শুরু করে মিমির পছন্দের রান্না, এমনকি কঠোর ডায়েটের দেখভালও করেন বুল্টি। গত মঙ্গলবার ছিল মিমির সেই আস্থাভাজন সহকারী বুল্টির জন্মদিন। এই বিশেষ দিনে বুল্টিকে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক চলতি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১১ মাসে ভূমধ্যসাগরে ডুবে মৃত্যু হওয়া অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা ১০০০ জন ছাড়িয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। আইওএম এর তথ্য অনুসারে, ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত ৮ নভেম্বর। সেদিন ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনায় নিহত হয়েছেন ৪২ জন অভিবাসনপ্রত্যাশী। ভূমধ্যসাগরের তীরবর্তী জুওয়ারা শহরের উপকূল থেকে গত ৩ নভেম্বর ইতালির উপকূলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল নৌকাটি। যাত্রা শুরুর চতুর্থ দিনে লিবিয়ার ভুমধ্যসাগরস্থ তেলের খনি আল বুরি অয়েল ফিল্ডের কাছে ডুবে যায় নৌকাটি। ডুবে যাওয়া নৌকা থেকে বেঁচে ফিরতে পেরেছেন মাত্র ৭…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন, ঢাকার ব্রিটিশ হাইকমিশন ফেসবুকে এক পোস্টে জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্যের চলমান সংলাপের অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আলোচনায় যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্বের বিভিন্ন দিকসহ জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও পরিবেশের ম‌তো বিষয় উঠে আসে।

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন। বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩ জন, খুলনা বিভাগে ৮৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৬…

Read More

রাজধানীর ধোলাইপাড় এলাকায় বুধবার সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার সমকালকে জানান, ৬টা ৩৬ মিনিটে একজন ফোন করে ধোলাইপাড়ে বাসে আগুন লাগার খবর দেন। তখনই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান। কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে রাজধানীর অন্তত তিনটি স্থানে যানবাহনে অগ্নিকাণ্ড ঘটে। রমনায় পুলিশের পিকআপ ভ্যান ও উত্তরায় মাইক্রোবাসে আগুন লাগার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’ বলে পুলিশ দাবি করেছে। মিরপুরের শাহ আলী এলাকায় বাসে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, মঙ্গলবার গভীর…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা, হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়াসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে, আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী মোতাহার হোসেন সাজু। এর আগে গত ৯ নভেম্বর ডা. সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ…

Read More

চট্টগ্রাম: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পৈতৃক বাসভবনে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরের পর পাঁচলাইশ থানা পুলিশ নগরীর চশমা হিল এলাকার ওই বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, নওফেলের বাসভবনে ছাত্রলীগের একটি গ্রুপ জড়ো হয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে তল্লাশিতে ছাত্রলীগের কাউকে পাওয়া যায়নি, কিন্তু সাতজন যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান জানান, “আটকদের যাচাই-বাছাই চলছে। যদি তাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগের সম্পৃক্ততা না থাকে কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট না পাওয়া যায়, তাহলে ছেড়ে দেওয়া হবে।” উল্লেখ্য, চলমান বৈষম্যবিরোধী ছাত্র…

Read More

রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মামুন শিকদার (৩৯)। বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, কে বা কারা মামুনকে গুলি করেছে, তা এখনো জানা যায়নি। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসআই আরও জানান, মামুন শ্রমজীবী ছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনি বলেন, “মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তিনি সে বাসার বাসিন্দা ছিলেন…

Read More

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার একটি গাড়িতে আজ বুধবার সকালে আগুন লাগে। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, মেরামতকারীর ভুলেই এ দুর্ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে রমনা থানার সামনে গাড়িটিতে আগুন লাগে। ডিসি মাসুদ আলম বলেন, “গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরে একজন মেরামতকারী এনে গাড়িটি ঠিক করা হচ্ছিল। এ সময় মেরামতকারীর অসাবধানতায় আগুন ধরে যায়।” ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, তাঁদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে আজ সকালে রাজধানীর উত্তরায়ও ‘যান্ত্রিক ত্রুটি’ থেকে একটি মাইক্রোবাসে আগুন লাগে বলে জানিয়েছে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা।

Read More