আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, আগাম প্রস্তুতির অংশ হিসেবে আগামী হজ মৌসুমের জন্য এক মিলিয়নেরও (১০ লাখ) বেশি হাজির চুক্তি সম্পন্ন করা হয়েছে। এই চুক্তি হজের ছয় মাস আগেই সম্পন্ন হয়েছে। বুধবার জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনীর সমাপনী দিনে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি। মন্ত্রী বলেন, এটি এক ঐতিহাসিক অর্জন এবং নজিরবিহীন সাফল্য। আল-রাবিয়াহ জানান, সৌদি সরকার এ বছর ৭৭টি দেশের সঙ্গে সরকারি পর্যায়ে হজ চুক্তি স্বাক্ষর করেছে। পাশাপাশি ২০২৬ সালের হজ আয়োজনকে কেন্দ্র করে বেসরকারি খাতও বিশ্বের বিভিন্ন দেশের হজ অপারেটরদের সঙ্গে তিন হাজারের বেশি চুক্তি করেছে। মন্ত্রী আরও বলেন, চার…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.