Author: Ashraful Sarkar

গত সোমবার (১০ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার মধ্যে ঘটে এক নজিরবিহীন ঘটনা। ট্রাম্প বৈঠকের সময় নিজের ব্র্যান্ডের পারফিউম আল-শারাকে উপহার দেন এবং তা সরাসরি আল-শারার গায়ে স্প্রে করেন। এই মুহূর্তে তিনি হালকা রসিকতায় বলেন, “এটাই সেরা ঘ্রান। আরেকটা তোমার স্ত্রীর জন্য।” এরপর হঠাৎ হাসি মুখে জিজ্ঞেস করেন, “কয়জন স্ত্রী তোমার?” আল-শারা সংযতভাবে জবাব দেন, “অবশ্যই একজনই।” ট্রাম্প তখন ঠাট্টা করে বলেন, “তুমি জানো না, ভবিষ্যতে কী হবে!”। উপস্থিত সবাই হাসতে থাকে এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে যায়। এই সময় বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আসাদ পরবর্তী…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত ঐতিহাসিক ৭ মার্চের দেয়ালভাস্কর্য ভাঙচুর করেছে একদল বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে স্বাধীনতা জাদুঘরের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে প্রায় ২৫–৩০ জন যুবক লাঠি, হাতুড়ি ও শাবল নিয়ে উদ্যানের মধ্যবর্তী এলাকায় প্রবেশ করেন। তারা স্বাধীনতা জাদুঘরের উপরের অংশে থাকা দেয়ালভাস্কর্যটিতে হামলা চালান। এ সময় শেখ মুজিবুর রহমানের বক্তৃতার ভাস্কর্য ও চারপাশের দেয়ালে আঘাত করে বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়। ভাস্কর্যটি ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের প্রতিরূপ, যেখানে শেখ মুজিবুর রহমানকে বক্তৃতারত অবস্থায়…

Read More

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু (৩৫) নামের এক রিকশাচালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী। নিজেদের ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে তারা এই হামলা চালায় বলে জানা গেছে। এছাড়া, একই দিনে ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে এক নারীকেও মারধরের ঘটনা ঘটে। 🔹 গুলিস্তানের ঘটনা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা দলটির সমর্থক সন্দেহে রিকশাচালক মোহাম্মদ বাবুকে ঘেরাও করে শারীরিকভাবে আক্রমণ করে। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভকারীরা তাকে পাশের একটি মার্কেটে নিয়ে যায় এবং সেখানে মারধর অব্যাহত রাখে। গুরুতর আহত অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পুলিশ তাকে উদ্ধার…

Read More

রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু এভিনিউ) অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই সময়ে কার্যালয়ের সামনের রাস্তায় বেশ কয়েকটি দলকে ক্রিকেট খেলতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা স্লোগান দেন— ‘ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দাও’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ প্রভৃতি। বিক্ষোভ চলাকালে সাধারণ জনতা আওয়ামী লীগ কার্যালয়ের চতুর্থ তলায় কাঠ, খড় ও…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠিত হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ‘জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি’ তুলে ধরেন। ভাষণের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে বসে এবং পরে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন দেয়। প্রধান উপদেষ্টা জানান, আদেশটি স্বাক্ষর শেষে গেজেট প্রকাশের পর্যায়ে রয়েছে। ড. ইউনূস বলেন, “আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের…

Read More

হবিগঞ্জ প্রতিনিধি:গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনের আগে কোনো গণভোট আয়োজন সম্ভব নয়। তিনি সতর্ক করে বলেন, কোনো কারণে যদি জাতীয় নির্বাচন পিছিয়ে যায়, তাহলে দেশ একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। নুরুল হক নুর বলেন, “আমরা চাই যে কোনো মূল্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন এখন খুবই সন্নিকটে, কাজেই এই মুহূর্তে কারো সঙ্গে জোট করার সুযোগ নেই। আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, অনেক দল থেকেই প্রার্থীরা গণঅধিকার পরিষদে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন। “এনসিপি থেকেও কিছু নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আসবেন,” উল্লেখ করেন তিনি। এছাড়া জুলাই সনদ নিয়ে কোনো…

Read More

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ১০ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলায় কাঠ ও কার্টন জড়ো করে তাতে আগুন দেয়। আগুনের তীব্রতা কমে এলে তারা আবারও সেখানে আগুন লাগায়। বেলা সোয়া ১টার দিকে পর্যন্ত ভবনটিতে ধোঁয়া ও জ্বলন্ত অংশ দেখা যাচ্ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই ভবনে আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর তেজগাঁও ও ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়েও অগ্নিসংযোগ ও লুটপাট হয়। এসব ভবন তখন থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এদিকে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন, যা দেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের পর চূড়ান্ত করা সংস্কার প্রস্তাবগুলো সনদে অন্তর্ভুক্ত হয়েছে। স্বাক্ষরের পর এখন ওই সনদের ওপর ভিত্তি করে গণভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে। সরকারের সূত্র জানিয়েছে, গণভোটের তারিখ ও প্রক্রিয়া শিগগিরই ঘোষণা করা হবে। এদিকে জয়পুরহাটে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।

Read More

জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুইজনের বিরুদ্ধে রায় আগামী সোমবার, ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। আদেশটি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বিস্তারিত খবর আসছে…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক পোস্টার নিষিদ্ধ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নিজ উদ্যোগে দলগুলোকে এখনই তা সরাতে হবে৷ অন্যথায় আমরা সহ্য করবো না। অন্ধভাবে ঝাঁপিয়ে পড়বো এসবের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। সিইসি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার জন্য আমাদের দলগুলোর সঙ্গে সংলাপ একটু দেরি হলো। নির্বাচনে খেলবেন আপনারা। আমরা রেফারির ভূমিকায় নিরপেক্ষ থাকতে চাই। সহযোগিতা ছাড়া খেলাটা পরিচালনা করা মুশকিল। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়েই আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল নির্বাচন দিতে চাই। সহযোগিতা না পেলে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই আপনাদের সঙ্গে পেতে চাই। তিনি বলেন,…

Read More