Author: Ashraful Sarkar

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দাবি করেছেন, মাত্র তিন ঘণ্টার মধ্যে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে তিনি হত্যাসহ নানান ধরনের ভয়ংকর হুমকি পেয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এসব হুমকি পাওয়া শুরু হয় বলে তিনি জানিয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ওসমান হাদি লিখেছেন, ফোনকল ও টেক্সট মেসেজের মাধ্যমে তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, এসব কলকর্তারা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে বলেও জানায়। ওসমান হাদির অভিযোগ—আওয়ামী লীগের ‘খুনিরা’ এসব হুমকির পেছনে রয়েছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং নিরাপত্তা…

Read More

রাজধানীর শাহ আলীতে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের পর স্থানীয়দের ধাওয়ায় সাইয়াফ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাহিয়ান আমির সানি (১৮) নামে আরও এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, রাতে “পার্টি দেওয়ার চুক্তি”র অংশ হিসেবে বাসে আগুন দিতে রাজি হয় তিন কলেজ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে শাহ আলী থানাধীন উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশে এ ঘটনা ঘটে। শাহ আলী থানা সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েক তরুণ প্লাস্টিক বোতলে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তারপর তারা মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা…

Read More

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ ক্রমেই জমে উঠছে। পুরনো চরিত্র কাবিলা, হাবু ও পাশাদের সঙ্গে এবার সিরিয়ালে যোগ হয়েছেন জাকির। নতুন একটি চরিত্রের যোগদানের খবর সম্প্রতি প্রকাশ করেছেন নির্মাতা অমি—অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এবার দর্শকদের জন্য বড় সারপ্রাইজ নিয়ে আসছেন। স্পর্শিয়া বলেন, “গত কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করছিলাম। এবার ফান-কমেডি বা কালারফুল কিছু করতে চেয়েছি, যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হতে পারি। যখন ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে কল এলো, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছি। এটি তো একটি জনপ্রিয় ব্র্যান্ড। আশা করছি আমাদের কোলাবোরেশন দর্শকদের জন্য শক্তিশালী ও আনন্দদায়ক হবে।” নির্মাতা অমি জানান, “পুরুষ…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। এদিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল রুল শুনানি শেষ না হওয়া পর্যন্ত— বিদেশিদের কাছে হস্তান্তর করা হবে না বলে আদালতকে আশ্বস্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার…

Read More

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি এ কে এম আব্দুল হাকিম জানিয়েছেন, চলতি নভেম্বরেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। বিচারপতি আব্দুল হাকিম বলেন, এই আইন পাস হলে সাংবাদিকরা শারীরিক ও পেশাগতভাবে নির্দিষ্ট সুরক্ষা কাঠামোর আওতায় আসবেন। আইনটি প্রায় ১৯টি ধাপ অতিক্রম করে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং আশা করা হচ্ছে এ মাসেই এটি বাস্তবায়িত হবে। তিনি আরও জানান, সাংবাদিক সুরক্ষা আইন ছাড়াও আরও কয়েকটি গণমাধ্যমসংক্রান্ত প্রস্তাবিত আইন প্রক্রিয়াধীন আছে, যেগুলোর বাস্তবায়নও…

Read More

রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাত থেকে খণ্ডবিখণ্ড একটি লাশ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, হাইকোর্ট মাজারের মাঠের কোণে পানির পাম্পের সামনে ফুটপাতে রাখা নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম জানান, দুটি ড্রামের মধ্যে একটিতে লাশ, আরেকটিতে চাল পাওয়া গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কে বা কারা এটি ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Read More

উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আলী রীয়াজ। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অধ্যাপক আলী রীয়াজকে বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব প্রদান করেছেন। বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি উপদেষ্টার সমমানের পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।

Read More

বিনোদন ডেস্ক ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও তার সরব বিচরণ। বিভিন্ন সময় নানান রূপে-অবতারে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। জন্মদিনের রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি নিয়ে ভক্তদের মাঝে হাজির হলেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার দুপুরের দিকে সামাজিক মাধ্যমে এক ডজন ছবি প্রকাশ করেন এই নায়িকা। তার এই লাবণ্য ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে ছড়িয়েছে মুগ্ধতা। ছবিগুলোতে মিমকে দেখা যায় ক্লাসিক ও আভিজাত্যের এক অনন্য মিশ্রণে। তার পরনে ছিল গাঢ় খয়েরি বা মেরুন রঙের একটি স্লিভলেস, ফ্লোর-টাচ পোশাক, যা তাকে করে তোলে আকর্ষণীয়। পোশাকটির সঙ্গে কোমরে থাকা…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে সরে গেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। জাতীয় ঐকমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, সংকট সৃষ্টি করেছেন জুলাই জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকার নিজেই স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছে। গণভোটের চারটি প্রশ্ন জনগণের ওপর জবরদস্তি বলে মন্তব্য করেন সালাহউদ্দিন। তিনি বলেন, গণভোটের জন্য চারটি প্রশ্নের একটি পিআর নিয়ে ভিন্নমত আছে। এনিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।…

Read More

নিজস্ব প্রতিবেদক জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এর গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই আদেশ জারি করার পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ গেজেট প্রকাশ করা হয়। এর আগে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। দুপুরে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে আদেশের সারসংক্ষেপে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আদেশে বলা হয়, সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটেছে এবং ওই গণঅভ্যুত্থানের ফলে ২০২৪ সালের…

Read More