Author: Ashraful Sarkar

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত অন্তত সাত জেলায় অনুষ্ঠিত হয়েছে ‘বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ’ কর্মসূচি। দলটির নেতাকর্মীরা সড়ক ও রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তিনটি বাস, একটি পিকআপ ভ্যান ও একটি নৌকায় আগুন দেওয়া হয়। মানিকগঞ্জের শিবালয়ে একটি স্কুলবাসে আগুনে দগ্ধ হয়েছেন চালক তাবেজ খান। গত পাঁচ দিনে আগুনে পুড়ল মোট ৩১টি যানবাহন। পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করেছে। ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বসতঘরেও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তিন বাস ও এক পিকআপে আগুন বরগুনা:…

Read More

ছাত্রশিবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘রগ কাটার’ অভিযোগ প্রচলিত থাকলেও এর কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি বলে দাবি করেছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শিবিরের মেডিকেল জোন আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। সাদ্দাম বলেন, “রগ কাটার প্রশ্নটা সব জায়গায় করা হয়। কিন্তু ছাত্রশিবির কোথায় রগ কাটে—কেউ কোনোদিন বলতে পারেনি। রাজশাহীর নাম আসে, সেখানে গেলে বলে চট্টগ্রামে হয়। চট্টগ্রামে গেলে আবার অন্য জায়গার কথা বলে। যদি এমন অভিযোগ সত্য হতো, রাষ্ট্র এত দিনে ব্যবস্থা নিত। বরং প্রশাসনই আমাদের বিপক্ষে ছিল।” তিনি আরও বলেন, “গুম কমিশনের রিপোর্টে বিএনপি প্রথম, আমরা…

Read More

শাবি প্রতিবেদক শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় উপাচার্যের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপাচার্য বলেন, আমরা একাধিকবার সব পক্ষের সঙ্গে বসে এমন একটি তারিখ ঠিক করতে চেয়েছি, যাতে সফলভাবে নির্বাচন আয়োজন করা যায়। পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে আমরা দেখেছি, এর চেয়ে উপযুক্ত তারিখ আর হতে পারে না। তাই সবকিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর একটি উপযুক্ত দিন। সে অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে শাকসু…

Read More

মিরসরাই সংবাদদাতা চট্টগ্রামের মিরসরাইয়ে মোটর সাইকেলের ধাক্কায় মাদ্রাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। নিহতরা হল মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৪) ও কাউছার হোসেন (১১)। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল থেকে দুইশ গজ উত্তরে ঢাকামুখী লেইনে এ ঘটনা ঘটে। ফখরুল ইসলাম নোয়াখালীর হাতিয়া এলাকার দুলাল মিয়ার ছেলে ও কাউছার কুড়িগ্রাম এলাকার আবদুল কাদেরের ছেলে। আহতদের একজন একই মাদরাসার ৭ম শ্রেনীর ছাত্র আরমান ও মুসলিম উদ্দিন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মাদরাসা সূত্রে জানা গেছে, মাদরাসার ৪ জন ছাত্র মহাসড়কের…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ৩৫টি ককটেল, বোমা তৈরি সরঞ্জাম, হেলমেট ও বিপুল পরিমাণ জর্দার কৌটা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৭ নম্বর সেক্টরে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি ভবনের ছাদে বিপুল পরিমাণ ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৩৫টি ককটেল, হেলমেট বোমা তৈরি সরঞ্জাম কয়েক বস্তা জর্দার কৌটা উদ্ধার করা হয়। আমরা কাউন্টার টেরোরিজম ইউনিটকে খবর দিয়েছি তারা এসেছে এখন আমরা বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে সেগুলোকে নিষ্ক্রিয় করা…

Read More

নিজস্ব প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচিত সরকার এলে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে- সাংবিধানিক, অর্থনৈতিক সব ধরনের সমস্যার সমাধান হবে। শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আমীর খসরু বলেন, দেশে যে সমস্যাগুলো পুঞ্জিভূত হয়েছে, তার সমাধান নির্বাচিত সরকারই দিতে পারবে। এখন রাজনৈতিক পরিবর্তনের দিকে আমরা ফোকাস দিচ্ছি। জনগণের প্রধান চাহিদা- গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে একটি উৎসবমুখর নির্বাচন। ছোটখাটো ইস্যুতে জনগণের মনোযোগ নেই, সবাই চায় নির্বাচন। শেখ হাসিনার বিরুদ্ধে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক চীনের শেনচৌ-২১ মহাকাশযানের রিটার্ন ক্যাপসুল থেকে বের হয়ে শেনচৌ-২০ মিশনের কমান্ডার ছেন তোং জানালেন, গত কয়েক দিনে দলটি পার্টি, দেশ ও জনগণের নিবিড় নজরদারি ও যত্ন পেয়েছে। প্রকল্পের সহকর্মীরাও সবসময় তাদের পাশে ছিলেন। এতে তারা আরও গভীরভাবে বুঝতে পেরেছেন যে, মানববাহী মহাকাশ অভিযানে জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হয়। শুক্রবার বেইজিং সময় ১৬ টা ৪০ মিনিটে শেনচৌ-২১ এর রিটার্ন ক্যাপসুলটি উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার তোংফেং ল্যান্ডিং সাইটে অবতরণ করে। এরপর একে একে ক্যাপসুল থেকে বের করে আনা হয় তিন নভোচারীকে। কমান্ডার ছেন আরও জানালেন, ‘আজ আমরা সুস্থভাবে দেশে ফিরেছি। মহান মাতৃভূমির প্রতি আমরা কৃতজ্ঞ। যারা আমাদের প্রত্যাবর্তন…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর শেওরাপাড়া এলাকায় তার বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে। বর্তমানে থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে গেছে। যেহেতু তিনি ক্যাম্পাসে অবস্থান করেন না, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন হয়নি। তবে কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত। এর আগে রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা জানান, ড. এরশাদ হালিম দীর্ঘদিন ধরে ছাত্রীদের প্রতি বিকৃত যৌনাচার ও…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা জানান, কার্যক্রম স্থগিত হওয়ার পর নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছে। তিনি বলেন, গত ১৬ বছরের ‘দুঃশাসনের’ সময়ে তিনটি বিকৃত নির্বাচনে অসংখ্য তরুণ ভোট দিতে পারেননি; এবার ১০ লাখ নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আরও জানান, আগামী…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, দেশে একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মের নামে রাজনীতি করে এবং নারীর ওপর চলমান নির্যাতনের পেছনে তারা দায়িত্বশীল। শুক্রবার রাজধানীর শাহবাগে আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, ‘ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, জান্নাতের টিকেট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়—এমন একটি দলের হাতে আজ নারীরা নির্যাতিত হচ্ছে।’ ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। সমাবেশ শেষে অংশগ্রহণকারী নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করেন। সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক ও বিএনপির…

Read More