গাইবান্ধায় নবনিযুক্ত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম যোগদানের আগেই বদলি হয়ে অন্য পদে স্থানান্তরিত হয়েছেন। তার স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতের রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন–২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ মাসুদুর রহমান বর্তমানে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের উপপ্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত ৮ নভেম্বর একই প্রজ্ঞাপনে সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু যোগদানের আগেই তাকে বিদ্যুৎ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে। বিদায়ী জেলা প্রশাসক চৌধুরি মোয়াজ্জম…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.