Author: Ashraful Sarkar

বিনোদন ডেস্ক ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে আসছে এই জুটি। প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবির নাম রাখা হয়েছে ‘প্রিন্স’। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’-এ যোগ দিলেন।’ আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত…

Read More

বিনোদন ডেস্ক ওপার বাংলার অভিনেত্রী সোহিনী সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা-ছেলের সম্পর্কের এক জটিল দিক নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। জানতে চেয়েছেন, কন্যাসন্তানের ক্ষেত্রে সম্পর্ক সহজ হলেও, একটি নির্দিষ্ট বয়সের পর কেন পুত্রসন্তানের সঙ্গে বাবার সম্পর্কে এক অদ্ভুত নীরবতা এবং অভিমানের স্রোত তৈরি হয়।  সোহিনী জানান, তার দেখা বহু ছেলে বন্ধুর ক্ষেত্রেই বাবার সঙ্গে সম্পর্ক খুব বেশি খোলামেলা নয়। কোনো ঝামেলা বা বিরোধ না থাকলেও দুজনের মধ্যে এক ধরনের নীরবতা থাকে। বাবার কথায় ছেলের অস্বস্তি হলেও সে তা সরাসরি বলতে পারে না; ফলে সম্পর্ক ধীরে ধীরে দূরত্বের দিকে যায়। নিজের ছেলেবন্ধুদের পরিবারের অভিজ্ঞতা জানিয়ে সোহিনী বলেন, ‘আমার বেশিরভাগ ছেলেবন্ধুদের ক্ষেত্রে দেখেছি, তাদের…

Read More

অভিজিৎ দাস, গাইবান্ধা প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখনো স্পষ্ট নয়। তবে গাইবান্ধা-২ (সদর) আসনে বড় দুই রাজনৈতিক প্রতীক—ধানের শীষ ও দাঁড়িপাল্লাকে ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলতে শুরু করেছে। বিএনপির প্রার্থী ঘোষণানির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে গাইবান্ধার পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তালিকা অনুযায়ী গাইবান্ধা-২ আসনে দলটির প্রার্থী আনিছুজ্জামান খান বাবু।এ ছাড়া— গাইবান্ধার রাজনীতিতে বিএনপি দীর্ঘদিনের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। ১৯৯৬ সালের পর থেকে কেন্দ্রীয় পর্যায়ের জয়ে ভাটা পড়লেও নতুন নেতৃত্ব ও তৃণমূল কর্মীদের সক্রিয়তায় দলটি আবারও মাঠে ফেরার চেষ্টা করছে। জামায়াতে ইসলামের নির্বাচন প্রস্তুতিএকই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীও আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী তালিকা দিয়েছে।দলীয়…

Read More

এনসিপি নেতা মুনতাসির মাহমুদকে বহিষ্কার করার ক্ষেত্রে দলের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের প্রভাব ও চাপের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ তোলেন এনসিপির বহিষ্কৃত কেন্দ্রীয় সংগঠক মুনতাসির। পোস্টে তিনি দাবি করেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘ধমকিয়ে’ তাকে বহিষ্কার করিয়েছেন উপদেষ্টার ভাই মাহবুব আলম। তিনি লেখেন, “মনে হচ্ছে দলের আহ্বায়ক স্বয়ং ওদের কাছে জিম্মি।” মুনতাসির অভিযোগ করেন, দুর্নীতিবাজ কোরামের বিরুদ্ধে কথা বলায় তাকে এবং আগের কয়েকজন যোগ্য নেতাকে সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “জুনায়েদ ভাই, রাফে ভাইরা পদ নয়, দুর্নীতি ও প্রভাবশালীদের কাছে মাথা নত না করার কারণেই এনসিপি ছেড়েছেন।” নিজের বিরুদ্ধে সমকামিতার…

Read More

নির্বাচনকে ঘিরে পাঁচ দিন আগে থেকেই বড় ধরনের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—এমন তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটায় পটুয়াখালী সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। নির্বাচনকে কেন্দ্র করে ৯ দিনের নিরাপত্তা টহল সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান— মোট ৯ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপর থাকবে। তিনি বলেন, “ইলেকশনের আগের পাঁচ দিন বড় ধরনের কার্যক্রম চলবে।” বাহিনীর বিশাল সদস্য মোতায়েন নির্বাচনের সময় মাঠে থাকবে দেশের বিভিন্ন বাহিনীর বিপুল সদস্য। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান— বর্তমানে ৩০ হাজার সেনা সদস্য মাঠে রয়েছে বলেও তিনি জানান। নিরাপত্তা নিয়ে কোনো…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির প্রায় ১৫ মাস পর হঠাৎ বদলে দেওয়া বক্তব্যে বলেন, গত বছরের জুলাইয়ের গণ–অভ্যুত্থান ও সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্র বা কোনো পশ্চিমা শক্তির সরাসরি ভূমিকা নেই বলে তিনি বিশ্বাস করেন।এর আগে তিনি নিজে, তার মন্ত্রী ও দলীয় নেতারা যুক্তরাষ্ট্রকেই এ ঘটনার জন্য দায়ী করে আসছিলেন। শুক্রবার (১৪ নভেম্বর) সিএনএন-নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের “ভালো ও স্থিতিশীল সম্পর্ক” রয়েছে। তাই বিদেশি শক্তি বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করেছে—এ ধারণায় তিনি বিশ্বাস করেন না। তবে তিনি উল্লেখ করেন, সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস পশ্চিমা…

Read More

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ তাকে আটক করে। এর আগে হিরো আলমের স্ত্রী রিয়ামনি হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে হাতিরঝিল থানায় মামলা করেন। গত বুধবার বাদীপক্ষের আবেদন পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছিলেন না। এ কারণে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, হিরো…

Read More

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রয় চুক্তি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনাও নিশ্চিত করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব তথ্য জানান মার্কিন প্রেসিডন্ট। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে।’ তবে এ কারণে পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ ঘটানো হবে কি না তা স্পষ্ট করেননি তিনি। এছাড়া ট্রাম্প নিশ্চিত করেছেন, সৌদি আরব লকহিড মার্টিন নির্মিত বিপুল সংখ্যক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘তারা অনেকগুলো জেট কিনতে চায়। আমি বিষয়টি বিবেচনা করছি। তারা অনেক ‘৩৫’ কিনতে চায়—বরং তার থেকেও…

Read More

বিনোদন ডেস্ক আগেই জানিয়ে ছিলেন প্রযোজনায় আসছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘ফড়িং ফিল্মস’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনরে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই। সামাজিক মাধ্যমে এ বিষয়ে একটি ছবি প্রকাশ্য করেছেন ফারিণ। এর পর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায়ের শুরু— ‘ফড়িং ফিল্মস’ আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন‍্য দোয়া করবেন। এর আগে প্রতিষ্ঠানটি নিয়ে ফারিণ জানান, এ বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ফারিণের এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি তিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু…

Read More

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকায় শুক্রবার মধ্যরাতে এক দম্পতির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্বামী ইমরান হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নারীর নাম রহিমা বেগম (৩৮)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোয়াটি গ্রামের শাজাহান সরকারের কন্যা। তার স্বামী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সুরুজ আলীর ছেলে। দম্পতি তাদের ১৬ বছরের মেয়েসহ কোনাবাড়ীর পাঁচতলায় ভাড়া থাকতেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, নিহত ইমরান হোসেন ও রহিমা বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। আহত স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ তাদের কন্যাকে হেফাজতে নিয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছে। ওসি আরও…

Read More