Author: Ashraful Sarkar

ঢাকা রিপোর্ট ডেস্ক গাজীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের বাইরে থাকা সাইনবোর্ডটি পুড়ে গেছে। তবে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার বারোতোপা এলাকায় মাওনা-শ্রীপুর শাখায় এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রতিদিনের কাজ শেষে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত আড়াইটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বাইরে যান কর্মকর্তারা। এ সময় মূল ফটকে আগুন দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। আর এ রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ বিচারকাজ দেখানো হবে। রোববার (১৬ নভেম্বর) এমনটিই জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি সূত্র। সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায় শোনার অপেক্ষায় গোটা জাতি। বাংলাদেশের দিকে তাকিয়ে বিশ্বের অনেক দেশ। তাই এ রায় সরাসরি সম্প্রচার করা হবে। যেন এ বিচারকাজ আগামীর জন্য একটি উদাহরণ হয়ে থাকে।…

Read More

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির রেড ক্রেসেন্ট। সংগঠনটি জানায়, বৃহস্পতিবার রাতে আল-খুমসের উপকূলে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পাওয়ার পর তারা উদ্ধারকারী দল পাঠায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ জন অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন অভিবাসী ছিলেন। তাদের মধ্যে দুজন মিসরীয় এবং ৬৭ জন সুদানি। এ নৌকায় আটজন শিশু ছিল বলে রেড ক্রেসেন্ট জানিয়েছে। তবে উদ্ধার হওয়া ৯৫ জন অভিবাসীর মধ্যে কতজন জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। রেড ক্রেসেন্ট আরও জানায়,…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৃণমূল সাংগঠনিক শক্তি ভেঙে গেছে বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিশে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করে দিয়েছে—দলটির বাস্তব সংগঠিত শক্তি এখন খুবই সীমিত, ফলে নির্বাচনে বিঘ্ন ঘটানোর মতো ক্ষমতা তাদের হাতে নেই। গতকাল এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি লিখেছেন, ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং সম্ভবত সাম্প্রতিক সময়ের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনেও পরিণত হতে পারে। তার মতে, তিনটি সাম্প্রতিক ঘটনা এই বিশ্বাসকে দৃঢ় করেছে। প্রথমত, বিএনপি তাদের সংসদীয় প্রার্থীদের তালিকা ঘোষণার সময় বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে আশঙ্কা ছিল। অনেকেই মনে করেছিলেন, বিপুল সংখ্যক…

Read More

বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে হাফ ভাড়া (অর্ধেক ভাড়া) নিয়ে দ্বন্দ্বের জেরে বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। শনিবার সন্ধ্যার পর শুরু হওয়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। পরিস্থিতি উত্তপ্ত হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২০টির বেশি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হাফ ভাড়া চাইলে প্রায়ই পরিবহন শ্রমিকদের বাধা, অপমান ও হয়রানির শিকার হতে হয়। এর আগেও রূপাতলী বাস টার্মিনালে একই ধরনের ঘটনা ঘটেছে। জানা যায়, এক শিক্ষার্থী বাস থেকে নেমে অর্ধেক ভাড়া দিতে চাইলে বাস শ্রমিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার সূত্রপাত…

Read More

ভারতের বিহার বিধানসভা নির্বাচনে আলিনগর আসনে জয় পেয়েছেন জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী ও বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুর। আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রকে ১১ হাজারের বেশি ভোটে পরাজিত করে মাত্র ২৫ বছর বয়সেই তিনি বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক হিসেবে রেকর্ড গড়লেন। নির্বাচনে জয় পাওয়ার পর বার্তাসংস্থা এএনআইকে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় মৈথিলী ঠাকুর বলেন, ‘এটা স্বপ্নের মতো। আমি আমার এলাকাবাসীর ঘরের মেয়ে হয়ে তাঁদের সেবা করব। এখন শুধু আলিনগরকে নিয়েই ভাবছি—কীভাবে সেখানে কাজ করব, সেই পরিকল্পনাই প্রথম।’ নির্বাচনের অল্প সময় আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী। তখন তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে আসা। তিনি সমাজের…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক রাজধানীর মিরপুর, পল্লবী ও মৌচাকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টার মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। জানা গেছে, আজ বিকাল সাড়ে ৪টার দিকে মৌচাক ক্রসিংয়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৌচাক উড়ালসড়ক থেকে কয়েকজন দুর্বৃত্ত নিচে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। তাদের আটক করা যায়নি। অন্যদিকে, আজ বিকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টার মধ্যে মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি)…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একসময় জহির মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। ধারণা করা হচ্ছে, তার প্রতিপক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে কুপিয়ে হত্যা…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতর আগামী ২০ মার্চ হতে পারে। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেদিন চাঁদ খালি চোখে দেখা কঠিন হতে পারে। খবর গালফ নিউজের। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায় আরব আমিরাতের (ইউএই) সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি বাড়তে পারে আরও একদিন। এতে আগামী ১৯ মার্চ থেকে ২২ মার্চ রোববার পর্যন্ত চার দিনের সম্ভাব্য ঈদ ছুটি পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক বিশ্ববাজারের পর এবার দেশের বাজারেও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা কমিয়ে ভালো মানের (২২ ক্যারেটের) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। আগামীকাল রোববার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে। শনিবার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের…

Read More