Author: Ashraful Sarkar

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাতে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে পথচারী ও আশেপাশের পরিবহনের যাত্রীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Read More

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। সেখানেও কেউ হতাহত হয়নি। এদিকে আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে। রায়কে…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামীকাল সোমবার সকাল ১১টায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস এ তথ্য নিশ্চিত করেছে। রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সেনাসদরে চিঠি পাঠিয়েছে। মামলাটিকে অত্যন্ত সংবেদনশীল বিবেচনা করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি রায়টি সরাসরি সম্প্রচার করবে। গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলায় তিন আসামির বিরুদ্ধেই পাঁচটি অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন শেখ…

Read More

মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে এই চিঠি পাঠানো হয়। আজ রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি ও মামলাটির সংবেদনশীলতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা এ মুহূর্তে অত্যন্ত গুরুতর বলে বিবেচনা করা হয়েছে। এর ফলে আগামী সোমবার পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে। সূত্র জানায়,…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) বলেছেন, কোনো রাজনৈতিক নেতাকে ভোট দিতে না পারার জন্য জীবনে কখনো আফসোস হবে—এমনটা ভাবেননি তিনি। কিন্তু ছোট ভাই শরিফ ওসমান হাদিকে ভোট দিতে না পারায় এবার সেই আফসোস থেকেই যাচ্ছে। রবিবার (১৬ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভোটকেন্দ্র পরিবর্তনের চিন্তা করলেও অসুস্থতার কারণে আর তা সম্ভব হয়নি। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ভোট দিতে পারছেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি। তাকে শুভকামনা জানিয়ে শেহরীন আমিন ভূঁইয়া আবেগঘন বক্তব্য প্রকাশ…

Read More

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, দেশে বিচারব্যবস্থা পথভ্রষ্ট হয়ে পড়েছে এবং “মনের অজান্তে সবাই ফ্যাসিস্ট হয়ে উঠেছে”। মানবতাবিরোধী অপরাধে চলমান বিচার প্রক্রিয়াকে তিনি “তামাশা” আখ্যা দিয়েছেন। রায় ঘোষণার আগে একজন নিরপেক্ষ চিফ প্রসিকিউটর নিয়োগেরও দাবি তুলেছেন তিনি। রবিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন মো. তারেক রহমান। তিনি বলেন, “আমাদের দেশটাকে আমাদের ভালোবাসতে হবে সবার মতো করে। ক্ষমতার এই দাপট থাকবে না, হুংকারও থেমে যাবে। অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া কোনো সরকারই শক্তিশালী হতে পারে না।” আইনজীবী তাজুল ইসলামদের সমালোচনা ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় একসময় আসামির পক্ষ নেওয়া আইনজীবী তাজুল ইসলাম এখন নিজেই…

Read More

অভিজিৎ দাস, গাইবান্ধা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই মাঠে তৎপর হয়ে উঠেছেন গাইবান্ধার বিভিন্ন আসনের প্রার্থীরা। সেই তৎপরতায় গাইবান্ধা-১ আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী অধ্যাপক ডা.খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলীকে দেখা গেছে এক ভিন্নধর্মী প্রচারণায়। গণসংযোগে তিনি ভোট চাইছেন ঠিকই, কিন্তু তার হাতে রয়েছে প্রেসক্রিপশন, ওষুধ আর চশমার ব্যাগ। যেখানে যান সেখানে গণসংযোগ, মতবিনিময় আর চোখের চিকিৎসা একসঙ্গেই চলছে। সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধার সুন্দরগন্জ উপজেলায় বিভিন্ন এলাকাতে তার প্রচারণা দলে রয়েছে চোখের চিকিৎসার সরঞ্জাম। দেখে মনে হয়, তিনি যেন ভোট চাইতে নয় চোখের চিকিৎসা দিতেই বেরিয়েছেন নির্বাচনী মাঠে। ফলে তার সেবামূলক আয়োজনকে ঘিরে ভোটারদের আগ্রহও…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) প্রতিষ্ঠান সিটিসেল পের গ্রাহক সেবায় ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একের পর এক গুজব ঘুরে বেড়াচ্ছে। টাওয়ার বসানো থেকে শুরু করে লাইসেন্স পাওয়া, এমনকি ফলো–শেয়ার করলে ফ্রি সিম–এসব দাবি করে নানা ধরনের ফটোকার্ডে ছড়ানো হচ্ছে তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পোস্ট দেখে অনেকেই বিভ্রান্ত হলেও এর কোনোটিই সত্য নয় বলে জানালেন প্যাসিফিক টেলিকমের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স নিশাত আলি খান। সম্প্রতি ফেসবুকের কয়েকটি গ্রুপ থেকে দেখা গেছে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি লিখেছেন, ‘সিটিসেল টাওয়ার বসানোর কাজ চলমান। জমিতে টাওয়ার বসাতে চাইলে আবেদন করতে পারবেন, সার্ভে চলছে।’ এর পরই তিনি আরও…

Read More

আন্তর্জাতিক ডেস্ক উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া একই উপকূলে অর্ধশতাধিক সুদানিসহ পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। দ্বিতীয় ঘটনায় অবশ্য হতাহতের কোনও ঘটনা ঘটেনি। উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে এই ঘটনা ঘটে। রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে প্রায় ১০০ জনকে বহনকারী দুটি অভিবাসী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে আল-খোমসের তীরের কাছে উল্টে যাওয়া দুটি নৌকার খবর তারা পায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ নাগরিক। তাদের মধ্যে চারজনের…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকাসহ ৪ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। ‌এ ছাড়া বিভিন্ন মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।

Read More