Author: Ashraful Sarkar

আন্তর্জাতিক ডেস্ক মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে সেই অনুরোধের কোনো উল্লেখ নেই। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ‘জুলাই হত্যাকাণ্ডের’ দায়ে অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে “অবন্ধুসুলভ আচরণ ও ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা”।এ অবস্থায় ভারত সরকারকে অনতিবিলম্বে দণ্ডিত দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়। কিন্তু প্রত্যর্পণ প্রসঙ্গে দিল্লি কোনো সরাসরি মন্তব্য করেনি।সোমবার…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক সব প্রক্রিয়া শেষে কোনো আপত্তি না আসায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নিবন্ধন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন কেবল নিবন্ধন সনদ হস্তান্তর করা বাকি। ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, বাছাইয়ে উত্তীর্ণ অন্য আরেকটি দল বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধে এক ডজনের মতো অভিযোগ আসায় আপাতত দলটির নিবন্ধন নিয়ে কোনো সিদ্ধান্তে আসেনি ইসি।

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক জুলাই গণঅভ্যুত্থানের সময় চালানো গণহত্যার দায়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ায় স্বস্তি প্রকাশ করে মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর রাজধানীর বাংলা মটর এলাকায় মিছিল বের করে দলটির নেতা কর্মীরা। এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানাতে সোমবার বিকালে বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে দলটি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের রায় হওয়া পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এক মাসের মধ্যে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন। অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে হবে মন্তব্য করে নাহিদ ইসলাম…

Read More

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনও দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল। বিবৃতিতে আরও বলা হয়, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই…

Read More

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কে ফের দেখা গেছে দুইটি বুলডোজার। সোমবার বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি ওই এলাকায় নিয়ে যাওয়া হয়। ট্রাকের ওপর হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে শোনা যায়। পরিচয় জানতে চাইলে তাদের একজন জানান, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের উদ্যোগে বুলডোজার দুটি সেখানে আনা হয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া দেখা গেছে। বিবিসি বাংলার একটি প্রতিবেদন শেয়ার করে চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সংগীতা লেখেন—“ওহে রাজাকারের বাচ্চারা, হাজারবার ভাঙলেও তোরা ৩২ নম্বরের ইতিহাস মুছে ফেলতে পারবি না। ৩২ হলো ফিনিক্স!…

Read More

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে নিন্দা জানিয়েছেন। রায় ঘোষণার পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার এক লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে নিস্ক্রিয় করে দেওয়া; আর তার অংশ হিসেবে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। “এ বিচার প্রহসন”—হাসিনা ভারতে অবস্থানরত শেখ হাসিনা এর আগেও বিচার প্রক্রিয়াকে “প্রহসন” বলে অভিহিত করেছেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন,“এমন একটি ট্রাইব্যুনালে অভিযোগকারীদের মুখোমুখি হতে আমি ভয় পাই না, যেখানে ন্যায্যভাবে অভিযোগ যাচাই ও পরীক্ষা করা হয়।” হেগে মামলা নেওয়ার চ্যালেঞ্জ বিবৃতিতে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে সরকারি নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক এক ভিডিও বার্তায় দাবি করেন, এ রায় “বাংলার জনগণ মানে না, মানবে না।” নানক বলেন, “অবৈধ আদালত যে মামলার রায় দিয়েছে, সেটি ১৪ আগস্ট থেকে ১৭ নভেম্বরের মধ্যে মাত্র ২০ কার্যদিবসে শেষ করা হয়েছে। ৮৪ জন সাক্ষীর কথা বলা হলেও হাজির করা হয়েছে ৫৪ জনকে। এর মধ্যে ট্রাইব্যুনালের প্রধান বিচারকও গত এক মাস অনুপস্থিত ছিলেন।”তার অভিযোগ, “প্রতিশোধের লক্ষ্য নিয়ে মানুষের প্রিয় নেত্রীর বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে।” সরকার পতনের হুমকি ও শাটডাউনের ঘোষণা ভিডিও বার্তায় নানক আরও বলেন,“অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য…

Read More

চব্বিশের জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ-অভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ড নিয়ে করা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম রায়ের ঘোষণা। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পাঠ করেন বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এবং বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ট্রাইব্যুনাল-১-এর অন্য দুই সদস্য। দুই ঘণ্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পাঠ শেষে দুপুর ২টা ৫০ মিনিটে আসামি কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। অন্য আসামি ও মামলার অবস্থা মামলায় প্রধান আসামি কামাল পলাতক। তবে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে ঘিরে জাতি এখন অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৭ নভেম্বর) সকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!’ তিনি আরও যোগ করেন, ‘মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।’ পোস্টের সঙ্গে তিনি জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে তৈরি একটি পোস্টারও…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। আজ (সোমবার) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়; বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে…

Read More