Author: Ashraful Sarkar

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পরকীয়ার অভিযোগে শিক্ষক এসএম কামরুল হাবিব সুমন (৫২) ও নাহার বানু (৪৪) নামে এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালের দিকে সাদুল্লাপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।জানা গেছে, এসএম কামরুল হাবিব সুমন জামালপুর মজিদিয়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং অভিযুক্ত শিক্ষিকা কামারপাড়া ইউনিয়নের নুরপুর (ফকিরপাড়া) গ্রামের বাসিন্দা এবং উপজেলার পশ্চিশ কেশালীডাঙ্গা কেএন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষিকার স্বামী কুড়িগ্রামে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকার সুযোগে শিক্ষক সুমনের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক হয়। এমন অবস্থায় সুমন মিয়া প্রায়ই ওই শিক্ষিকার বাড়িতে যাতায়াত করতেন। এরই একপর্যায়ে মঙ্গলবার রাতে ওই শিক্ষিকার…

Read More

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়লে প্রথমে নিরাপত্তাকর্মীরা নিজেরাই তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অফিসার লিমা খানম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “এই মুহূর্তে আমাদের ৯টি ইউনিট কাজ করছে।” তিনি আরও জানান,…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ। তবে দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেনহুইস সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আলোচনা সাক্ষাতে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং নারী–তরুণ উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনা নিয়ে…

Read More

প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ “ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি, এটি অত্যন্ত দুঃখজনক”—এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ইতিহাস চর্চায় ব্যারিস্টার মওদুদ একজন নিষ্ঠাবান গবেষক ছিলেন। রাজনৈতিক জীবনে তার কিছু সমালোচনা থাকলেও ইতিহাস রচনার ক্ষেত্রে কোনো প্রশ্ন বা বিতর্কের জায়গা নেই। তাকে ‘রাজনীতির বিচিত্রধর্মী পুরুষ’ আখ্যা দিয়ে ফখরুল বলেন, মওদুদ আহমদ আপাদমস্তক গণতান্ত্রিক নেতা ছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থান নিলেও লক্ষ্য ছিল—গণতন্ত্রে ফিরে আসার পথ খুঁজে বের করা। বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে…

Read More

লালদিয়া ও পানগাঁও টার্মিনালের পর এবার চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরেই সংযুক্ত আরব আমিরাতের ডিপিওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির লক্ষ্য নিয়ে গত ১৬ নভেম্বর দরপত্র মূল্যায়নের জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রস্তাবিত কমিটির আহ্বায়ক করা হয়েছে বন্দর পর্ষদের সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে। এর আগে লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের মায়ের্সক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে গত সোমবার ঢাকায় ৩৩ বছরের কনসেশন চুক্তি করে বন্দর কর্তৃপক্ষ। একই দিন বিকেলে বুড়িগঙ্গা তীরে পানগাঁও নৌ টার্মিনাল ২২ বছরের জন্য সুইজারল্যান্ডের মেডলগ এসএ–এর…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা। বাজুস জানায়, তাদের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তটি জানানো হয়। নির্ধারিত অনুযায়ী, বুধবার (১৯ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী সোনার দামে সাম্প্রতিক পতন হওয়ায় সমন্বয় হিসেবে সোনার দাম কমানো হয়েছে। এতে…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী পাসকেল গ্রোটেনহুইস মঙ্গলবার (১৮ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় প্রধান উপদেষ্টা বলেন, আগের স্বৈরাচারী শাসনামলে অনুষ্ঠিত তিনটি কারচুপির সাধারণ নির্বাচনে ভোট দিতে না পারায় আগামী নির্বাচনে রেকর্ডসংখ্যক তরুণ ভোট দেবেন। সাক্ষাৎকালে তারা কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিলের সম্ভাবনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ড.…

Read More

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অস্ত্রসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা আটকের ঘটনায় বিভ্রান্তিতে পড়েছে মহানগর পুলিশ। উদ্ধার হওয়া পিস্তলটি আসল নাকি নকল—তা নিশ্চিত হতে আদালতের অনুমতি নিয়ে ব্যালেস্টিক পরীক্ষার জন্য অস্ত্রটি পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আপাতত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এবং মারামারির অভিযোগে এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির সদস্য রাগীব হাসনাইন (৩০) ও রাকিবুল ইসলাম ওরফে তুষারকে (২৮) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই স্কুলছাত্রের মধ্যে কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে রাগীব ও তুষারসহ কয়েকজন মোটরসাইকেলে সেখানে যান।…

Read More

 স্পোটর্স ডেস্ক ২২ বছরের অপেক্ষার অবসান হলো বাংলাদেশের। ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর আর তাদের হারাতে পারেনি। আজ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারালেন হামজা-মোরসালিনরা। প্রথমার্ধের শুরুতেই মোরসালিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তার গোলেই জয় পায় বাংলাদেশ। শুরু থেকে মধ্যমাঠ নিয়ন্ত্রণে নিয়ে ভারত আক্রমণে এগিয়ে থাকে। কিন্তু গোল পেয়েছে বাংলাদেশ-ই। তৃতীয় মিনিটে রাকিব হোসেনের দুর্বল ভলি সহজে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর গ্লাভসে জমা পড়লে তাতে দর্শক ফেটে পড়ে উচ্ছ্বাসে। সপ্তম মিনিটে মোরসালিনের থ্রু পাস ধরার কেউ ছিল না। একটু ঢিমেতালে সাবধানী ছকে চলতে থাকে দুই দলের খেলা। এরপর ১২…

Read More

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমণ্ডির ৩২ নম্বরে ফের বুলডোজার আনার ঘটনায় সৃষ্ট বিক্ষোভে যোগ দিতে গিয়ে বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। পরীমনির সঙ্গে তুলনা করায় তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হন এবং পরবর্তীতে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। গতকাল (সোমবার) ধানমণ্ডির ৩২ নম্বরে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে রাফিয়া পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে পাশ থেকে একজন তাঁকে উদ্দেশ্য করে বলেন, “পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন এখানে?” এমন মন্তব্যে রাফিয়া তাৎক্ষণিকভাবে ক্ষিপ্ত হয়ে…

Read More