Author: Ashraful Sarkar

ঢাকা রিপোর্ট ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। মুসাদ্দিক তার পোস্টে জানান, ‘ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।

Read More

জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাকাণ্ড পরিচালনার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ইতালির আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আসিফ নজরুল বলেন,“শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। তাদের ফেরাতে আমরা সব ধরনের আইনি ও কূটনৈতিক পথ অনুসরণ করছি।” তিনি আরও বলেন, ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে।“ভারতের উচিত দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত…

Read More

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ ১২ বছরের শিশু আরিয়ান আফিফ দীর্ঘ ১২২ দিনের জীবন-মৃত্যুর যুদ্ধ জয় করে বাড়ি ফিরেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে হাসিমুখে মায়ের কোলে ফিরে যায় এই ছোট্ট যোদ্ধা। গত জুলাইয়ের ভয়াবহ দুর্ঘটনায় শরীরের ৪০ শতাংশেরও বেশি দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল আরিয়ান। জীবন বাঁচাতে প্রথম আট দিন তাকে ভেন্টিলেশনে রাখতে হয়। এরোনারি কেয়ার ইউনিট ও আইসিইউতে দীর্ঘ চিকিৎসার সময় চিকিৎসকরাও তার বেঁচে থাকার আশা প্রায় হারিয়ে ফেলেছিলেন। তবে হার মানেনি আরিয়ান। ১২২ দিনে তার শরীরে ছোট-বড় মোট ৩৪টি অস্ত্রোপচার করা হয়—প্রতিটি অপারেশন ছিল…

Read More

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে হত্যা ও স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার লিমন মিয়ার আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন-৫ আদালতের বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম জানান, ১৫ নভেম্বর লিমনকে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, মামলার সঠিক তদন্তে লিমনকে আবারও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। ঘটনার বিবরণগত ১৩…

Read More

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও বরখাস্ত এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগির হোসেন পূর্ণাঙ্গ রায়ে সাক্ষর করে তা সংশ্লিষ্ট সেকশনে পাঠান। এখন আসামিদের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। একই সঙ্গে আরও ছয় জন দণ্ডপ্রাপ্তের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। গত ২ জুন ডেথ রেফারেন্স ও দণ্ডিতদের আপিল শুনানি শেষে হাইকোর্ট এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক আসামির ৫০ হাজার টাকা জরিমানার আদেশও বহাল রাখা হয়। এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি…

Read More

অভিজিৎ দাস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাতে মোটরসাইকেল ধাক্কায় আলিম মিয়া (৩৮) নামের এক প্রতিবন্ধী পথচারি নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আরোহী আহত হয়েছে।বুধবার (১৯ নভেম্বর) রাতে সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকায় এ দূর্ঘটনার ঘটে। নিহত আলিম মিয়া একই উপজেলার সাপমারা ইউনিয়নের সিনটাজুরী রামপুরা গ্রামের মৃত দুলা মণ্ডলের ছেলে। আহতরা হলেন- খলিল মিয়া (৩০), রানা (৩৫) ও উজ্জল মিয়া (৪৫)। এরমধ্যে খলিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেলে খুব দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে পান্থাপাড়া এলাকায় পৌঁছালে ওই পথচারীকে ধাক্কা দিলে সড়কের ওপর…

Read More

রাজধানীতে ককটেল নিক্ষেপ ও যানবাহনে আগুন দেওয়ার মতো সহিংস কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, “যারা ককটেল এবং বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ পুলিশ আইনেই বলা আছে।” বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। নতুন সাপোর্ট সেন্টারটি ২৪ ঘণ্টা নাগরিকদের সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও সমাধানে কাজ করবে বলেও জানান তিনি। পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণের সাম্প্রতিক ঘটনাকে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনটি ককটেল বিস্ফোরণে এএসআই নুর ইসলামসহ তিনজন আহত…

Read More

স্টাফ রিপোর্টার ১৪ বছর আগে বাতিল হওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) রায় দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের মাধ্যমেই স্পষ্ট হবে—ব্যবস্থাটি আদৌ ফিরছে কি না, ফিরলে কোন আঙ্গিকে ফিরবে এবং কবে থেকে কার্যকর হবে। এর আগে গত ১১ নভেম্বর শুনানি শেষ করে রায় ঘোষণার দিন ঠিক করে দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। বহুল আলোচিত এই মামলায় বিএনপির পক্ষ থেকে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক গাজায় সাময়িক যুদ্ধবিরতির মধ্যেও ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আরও দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় দখলদার বাহিনীর এ হামলা war–pause থাকা সত্ত্বেও ঘটল বলে অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। তাদের দাবি ফিলিস্তিনিরা লাইন স্পর্শ না করলেও ইসরাইলি সেনারা নিয়মিত গুলি চালাচ্ছে। অন্যদিকে পশ্চিম তীরের তুলকারেমে বিক্ষোভ কাভার করার সময় আল জাজিরার চিত্র সাংবাদিক ফাদি ইয়াসমিনকে দু’পায়ে গুলি করে ইসরাইলি বাহিনী। স্থানীয়রা জানান, পশ্চিম তীরে নিয়মিত অভিযানের নামে বাড়িঘর ভাঙচুর ও অবরোধের বিরুদ্ধে ফিলিস্তিনিরা বিক্ষোভ করছিলেন। সেই বিক্ষোভের ভিডিও ধারণের সময় সাংবাদিক ইয়াসমিন লক্ষ্যবস্তু হন। একইদিন পশ্চিম তীরে ছুরিকাঘাতে এক ইসরাইলি নিহত এবং বেশ…

Read More

অভিজিৎ দাস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএন‌পির ধানের শীষের প্রার্থী শামীম কায়সার লিংকন এর মনোনয়ন বা‌তিলের দা‌বিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে‌ বিক্ষোভ করেছে দলটির এক অংশের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড়ের ঢাকা-রংপুর মহাসড়কে ধানের শীষের মনোনয়ন জনসম্পৃক্ত ত্যাগীর জন্য চূড়ান্ত হোক, করতে হবে স্লোগানে ‘আমরা ধানের শীষ পরিবারের’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিকাল সাড়ে চারটার দিকে চারমাথায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে কয়েক মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এই কর্মসূচিতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চারমাথা এলাকার আশপাশে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহনের যাত্রী ও চালকদের। মহাসড়কের অবস্থানরত সমাবেশে বক্তব্য রাখেন,…

Read More