স্টাফ রিপোর্টার২১ নভেম্বর, শুক্রবার | শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭। কম্পনে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় একশ’ জন। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৩ কিলোমিটার গভীরে। পুরান ঢাকায় দেয়াল–কার্নিশ ধসে তিনজনের মৃত্যু পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে একটি আটতলা ভবনের পাশের দেয়াল ও কার্নিশ খসে পড়লে নিচে থাকা ক্রেতা ও পথচারীরা চাপা পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।এ ঘটনায়…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.