ইসরায়েলের কারাগার ও হেফাজতে ফিলিস্তিনি বন্দিদের ওপর ব্যাপক নির্যাতন, যৌন ও শারীরিক সহিংসতা এবং উপেক্ষার কারণে প্রাণহানির ঘটনা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে—এমনই ভয়ংকর তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস–ইসরায়েল (পিএইচআরআই)। সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হেফাজতে অন্তত ৯৪ জন ফিলিস্তিনি বন্দি নির্যাতন, মারধর, চিকিৎসা না দেওয়া বা অপুষ্টির কারণে নিহত হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলেও উল্লেখ করেছে প্রতিবেদক দল। প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর বহু ঘটনা ঘটেছে ইসরায়েলের সামরিক ও বেসামরিক কনসেনট্রেশন সুবিধাগুলোতে। প্রতিবেদনের লেখক ওনেগ বেন ডরো আল জাজিরাকে বলেন, “এটি শুধু চরম-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের নীতি নয়; বরং ইসরায়েলের সামগ্রিক…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.