Author: Ashraful Sarkar

ভাবুন—আপনি কাজ করছেন, হাঁটছেন বা ঘরে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ আশপাশ কেঁপে উঠল, দুলে উঠল আসবাবপত্র। কয়েক সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। ভূমিকম্পের সবচেয়ে বিপজ্জনক দিক হলো—একবার ঝাঁকুনি শুরু হলে তার পরপরই আরও বড় আফটারশকের আশঙ্কা থাকে। তাই কম্পন থেমে গেলেই নিরাপদ—এমন ভাবা যাবে না। এজন্য প্রয়োজন সচেতনতা, প্রস্তুতি এবং ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন—ভূমিকম্প আগে থেকে নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া এখনো পৃথিবীর কোথাও সম্ভব নয়।তাই বেঁচে থাকার সবচেয়ে বড় উপায় হচ্ছে ব্যক্তিগত প্রস্তুতি, ভবনের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত মহড়া, এবং পরিবারসহ সচেতনতা বাড়ানো। নিচে জরুরি পরিস্থিতিতে করণীয়গুলো তুলে ধরা হলো— ঘরের ভেতরে থাকলে কোথায় আশ্রয় নেবেন? 🔸 ভূমিকম্প শুরু হলে ড্রপ–কাভার–হোল্ড…

Read More

আওয়ামী লীগ সরকারের সময়ে গুম ও নির্যাতনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে আজ রবিবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ আবারও হাজির করা হচ্ছে। এ উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় অতিরিক্ত সেনা ও বিজিবি মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ আজ এই দুই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে ৮ অক্টোবর গুম–নির্যাতনের দুটি মামলা এবং জুলাই গণ–অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের আরেক মামলাসহ মোট তিন মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একইদিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে। পরে সেনাবাহিনীর…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক রিকশাচালক, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের সংসদে গিয়ে নিজেদের কথা বলার সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২২ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়ন কমিটি ঘোষণা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন। সারজিস আলম বলেন, আমরা রাজনৈতিক যোগ্যতাকে গুরুত্বপূর্ণ মনে করি। এতদিন বিভিন্ন উচ্চবিত্ত পেশাজীবীরা সংসদে গিয়ে দেশের মানুষের প্রকৃত সমস্যার প্রতিফলন ঘটাতে পারেননি। তারা তাদের জায়গা থেকে মানুষের প্রতি যে দরদ অনুভব করা, মানুষের জন্য কাজ করা, ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারেনি। তিনি আরও বলেন, ৩০০ জন সংসদ সদস্যের মধ্যে যদি…

Read More

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, “জামায়াতে ইসলামীর জন্য আজকের সুযোগ ভবিষ্যতে আর আসবে না।”শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে দলের নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশের দুর্নীতির টাকা বাদ দিলে “পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা এবং অস্ত্র ঢুকবে।” তিনি দাবি করেন, জামায়াতের আমির যদি বেঁচে থাকতেন, তাহলে তিনি প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার কথা বলতেন। তাঁর ভাষায়, “যারা আছে প্রশাসনে—তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে।” বক্তব্যে তিনি কেন্দ্রীয় এক নেতাকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনী এলাকায় প্রাথমিক…

Read More

আন্তর্জাতিক ডেস্ক একদিন আগেই ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা ঝুঁকি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যুক্তরাষ্ট্র। এরপরই বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে। একই সময়ে ভেনেজুয়েলাকে ঘিরে নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ এবং সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট জানিয়েছে, শনিবার ব্রাজিলের গোল, কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা, চিলির লাতাম, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ক্যারিবিয়ান এয়ারলাইনস এবং ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাস থেকে ফ্লাইটগুলো বাতিল করেছে। কলম্বিয়ার বিমান নিয়ন্ত্রক সংস্থা অ্যারোনটিকা সিভিল এক বিবৃতিতে জানায়, মাইকেটিয়া এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক কার্যক্রম বৃদ্ধির কারণে সেখানে…

Read More

চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা নোয়াপাড়া এলাকায় পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছেলের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সী আব্দুল খালেক। শনিবার (২২ নভেম্বর) বিকেলে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ছেলে মো. হোসাইন (৩৫) পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পারিবারিক সূত্র জানায়, কথাকাটাকাটির এক পর্যায়ে হোসাইন হঠাৎ ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে বাবার মাথা ও শরীরে একাধিক কোপ দেন। ভয়াবহ আঘাতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবার দাবি করছে, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের বড় ছেলে নোমান সরকার বলেন, “আমার ভাই…

Read More

রাজধানীর মহাখালী এলাকায় গুলশান-মহাখালী লিংক রোডে খাজা টাওয়ারের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ইউনিটটি ফিরে আসে। বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, বাসটি ২০–২২ জন যাত্রী নিয়ে গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। খাজা টাওয়ারের সামনে হঠাৎ পেছনের অংশে আগুন লাগে। চালক সুমন বাস থামালে যাত্রীরা দ্রুত নেমে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা—তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার…

Read More

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মৃত নাহিদা আক্তার (২৭) সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হন। তবে ডেঙ্গুর পাশাপাশি তার যকৃতেও জটিলতা ছিল। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হলো। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (শনিবার) সকাল ৮টা…

Read More

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জে কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক শতাধিক মানুষ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পকে বিশেষজ্ঞরা কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে আখ্যা দিয়েছেন। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এর মাত্র ২৪ ঘণ্টা না যেতেই একই এলাকায় আবারও ৩.৩ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয় শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে। টানা কম্পনের ঘটনায় ভূমিকম্প নিয়ে জনমনে উদ্বেগ বেড়েছে। সামনে বড় কিছু ঘটতে পারে—এমন আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ: তিন টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট গবেষকরা…

Read More

দেশের বর্তমান অস্থির, নিরাপত্তাহীন ও সংকটময় পরিস্থিতিতে সব নাগরিকের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মোবাইলভিত্তিক ডিজিটাল থাম্ব ভোটিং পদ্ধতি চালুর দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ (Humanity Revolution Bangladesh)। শনিবার নির্বাচন পর্যবেক্ষকবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় সংগঠনটির মহাসচিব শেখ রায়হান রাহবার এই প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, দেশের সর্বস্তরের ভোটার—বিশেষ করে মা-বোনদের জন্য বর্তমান সময়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেক এলাকায় প্রাণহানির আশঙ্কা, কেন্দ্র দখল, সহিংসতা ও ব্যাপক জালিয়াতির সম্ভাবনা বিদ্যমান। ফলে অর্ধেক জনসংখ্যা নারী ভোটারদের বিপুল অংশ ভোট দিতে না পারার আশঙ্কা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বিদেশে বসবাসরত প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট অতীতে…

Read More