Author: Ashraful Sarkar

আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা করছে ঢাকা। মানবতাবিরোধী অপরাধের দায়ে সম্প্রতি আদালত তার বিরুদ্ধে এই রায় দিয়েছে। কিন্তু এই রায় কার্যকরের পথে সবচেয়ে বড় বাধা এখন ভারত। গত শনিবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটি বলছে, একসময় শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। একইসঙ্গে তিনি একজন বিপ্লবী নেতার কন্যা। ১৯৭০-এর দশকে বাবার নৃশংস হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পথ খুলে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শীর্ষে ওঠা শেখ হাসিনার সেই উত্থানের পর এসেছে নাটকীয় পতন। আর তা ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুতি এবং শেষ পর্যন্ত পালিয়ে ভারতে আত্মগোপন। এখন তার অনুপস্থিতিতে…

Read More

ঢাকা রিপোর্ট দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ছেড়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ৮টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন বিমানবন্দরে তাকে বিদায় জানান। এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে ‘স্ট্যাটিক গার্ড অব অনার’ প্রদান করা হয়। শেরিং তোবগের ঢাকা সফরে দুই দেশ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। একটি স্বাস্থ্যসেবা সংক্রান্ত এবং অন্যটি ইন্টারনেট সংযোগ সংক্রান্ত। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান…

Read More

দাড়িপাল্লা এখন আর ব্যবহৃত হয় না কারণ এতে সহজেই প্রতারণা করা যায়—এ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন আম জনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি বলেন, দাড়িপাল্লার বিরুদ্ধে কথা বলায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তার ওপর ক্ষেপে গেছেন, যেন তিনি তাদের “বিজয় ছিনিয়ে নিয়েছেন”। সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “মাংসের দোকানে কেউ যদি দাড়িপাল্লায় মাংস মাপে, সেখান থেকে মাংস কিনবেন না। সবজির দোকানেও একই কথা। কারণ সুতার প্যাঁচ বা পাল্লা একটু বাঁকা করে ধরলেই প্রতারণা করা যায়। এই কারণেই দাড়িপাল্লা বাতিল হয়ে গেছে—এটা সবাই জানে।” তিনি আরও বলেন, জামায়াতকে ঘিরে কিছু নেতাকর্মীর বক্তব্য…

Read More

বাউল শিল্পী ও পালাগানের আধ্যাত্মিক ধারার জনপ্রিয় শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের পর তার ভক্তদের ওপর হামলার অভিযোগ তুলেছেন তার সহধর্মিণী ও সহশিল্পী আলেয়া বেগম। আহত ভক্তদের কথা বলতে গিয়ে তিনি ক্ষোভ ও বেদনার সঙ্গে বলেন, “আমরা মার খাইতে জানি, কাউরে মারতে জানি না। বাউলদের পথ শান্তির, তাদের হাত কখনো আঘাতের জন্য ওঠে না।” রোববার (২৩ নভেম্বর) ঘটনার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলেয়া বেগম বলেন, “ধর্মে আঘাত করার অভিযোগ যারা করছে, তারাই আজ ফাঁসির দাবি তুলছে। অথচ আমাদের ধর্মে কারো ক্ষতি চাওয়ার কোনো শিক্ষা নেই।” পালা গানের প্রকৃতি ব্যাখ্যা করে তিনি বলেন আবুল সরকার একজন পালাগানের শিল্পী হওয়ায় দীর্ঘ সময়ের বিতর্ক,…

Read More

লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাইকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। রোববার (২৩ নভেম্বর) বিকেলে ঘটে যাওয়া এ হামলায় তাবাতাবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে হিজবুল্লাহও তাদের শীর্ষ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেলে বৈরুতের আবাসিক এলাকার ওপর তীব্র বিস্ফোরণে পুরো ব্লকটি কেঁপে ওঠে। মুহূর্তে ধসে পড়ে ভবন, বিধ্বস্ত হয় বহু যানবাহন। কয়েক সেকেন্ডেই ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকা। ইসরাইল জানায়, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক প্রধান হাইথাম আলী তাবাতাবাই। নেতানিয়াহু দাবি করেন, তাবাতাবাই হিজবুল্লাহর অস্ত্র সংগ্রহ, জনবল বৃদ্ধি ও সামরিক সক্ষমতা বাড়ানোর নেতৃত্ব…

Read More

আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমা এ আদেশ দেন। গত শুক্রবার কাসেমীর তৃতীয় স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তার মামি বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে রোববার বেলা ৩টার দিকে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক কামাল উদ্দিন জানান, স্ত্রীর পক্ষে করা মামলায় গ্রেপ্তারের পর সন্ধ্যায় আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরিফ ওসমান হাদি। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন—নিজ এলাকার ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে ইংরেজি শেখাবেন। এই ঘোষণা প্রশংসার পাশাপাশি তীব্র সমালোচনাও সৃষ্টি করেছে। সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাদির একটি ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে প্রশ্ন তোলেন—“যে শিক্ষকের মুখের ভাষাই এত নোংরা, সে জাতিকে কী শেখাবে?” নীলা ইসরাফিল লেখেন,“নিজে মানুষ হবার শিক্ষা নেই, কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার। দেশের ট্র্যাজেডি এখানেই—অশিক্ষিত আচরণ যেখানে যোগ্যতার মাপকাঠি, সেখানে ক্ষমতার চাবি সবচেয়ে নোংরা হাতে চলে যায়।” তিনি আরও মন্তব্য করেন—“সংসদে বসে নীতি ঠিক করবে যে ব্যক্তি নিজের জিহ্বাও নিয়ন্ত্রণ করতে…

Read More

কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডা. ফাহমিদা আজিম কাকলী (৪৫) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ডা. ফাহমিদা কাকলী ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লার কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি একমাত্র কন্যাসন্তানের জননী। খবরটি নিশ্চিত করেছেন তার বড়ভাই মনজুরুল আজীম পলাশ। পরিবার জানায়, কয়েক দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তার কিডনি ও লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হলে শনিবার (২২ নভেম্বর) তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর সর্বোচ্চ…

Read More

দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্প ও পুনঃকম্পনের সম্ভাবনা বাড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার সকালে জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত জানায়। একইসঙ্গে আবাসিক হলগুলোও সাময়িকভাবে খালি করার নির্দেশ দেওয়া হয়। ঘোষণা আসার পর সকাল থেকেই বিভিন্ন হলের শিক্ষার্থীরা মালামাল গুছিয়ে হল ছাড়তে শুরু করেছেন। ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠার পরিবেশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গত কয়েক দিনে একাধিক স্থানে ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত ও ঝুঁকি চিহ্নিত হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসের একাধিক ভবনের কাঠামোগত স্থিতিশীলতা যাচাইয়ে বিশেষজ্ঞ দল কাজ করবে এই সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক টাইটানিক দুর্ঘটনায় নিহত সবচেয়ে ধনী যাত্রীদের একজনের মরদেহ থেকে উদ্ধার করা একটি স্বর্ণের পকেট ঘড়ি নিলামে রেকর্ড ১৭ লাখ ৮০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৮ কোটি টাকা) দামে বিক্রি হয়েছে। টাইটানিকের মৃত ওই যাত্রীর নাম ইসিডর স্ট্রাউস। দুর্ঘটনায় তার স্ত্রীও প্রাণ হারিয়েছিলেন। এদিকে নিলাম প্রতিষ্ঠান জানিয়েছে, স্বর্ণের পকেট ঘড়িটি যে দামে বিক্রি হয়েছে তা এই ধরনের জিনিসপত্রের ক্ষেত্রে রেকর্ড দাম। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, ইসিডর স্ট্রাউস এবং তার স্ত্রী আইডা— দু’জনই ১৯১২ সালের ১৪ এপ্রিল সাউদ্যাম্পটন থেকে নিউইয়র্কগামী টাইটানিকে ভ্রমণের সময় বরফখণ্ডে ধাক্কা খেয়ে ডুবে মারা যান।…

Read More