দেশের জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড তাদের প্রতিষ্ঠার এক যুগপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কাস্টমার মিটআপ ও যুগপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (৩০ নভেম্বর) সকালে নগরীর আগ্রাবাদের আকতারুজ্জামান সেন্টারে কোম্পানির কর্পোরেট অফিসে খতমে কোরআন ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রথম দিনে কেক কেটে যুগপূর্তি উৎসবের শুভ সূচনা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট কাজী আবুল মনছুর।
উপস্থিত ছিলেন— দৈনিক চাঁটগার চোখ এর সম্পাদক ও প্রকাশক একে এম জহুরুল ইসলাম, সাপ্তাহিক পূর্ববাংলা এর সম্পাদক ও প্রকাশক এম আলী হোসেন, দৈনিক গিরিদর্পণ এর পরিচালনা সম্পাদক এম কে মোমিন, বাংলাদেশ টেলিভিশন বিটিভি’র অনুষ্ঠান পরিচালক ও মোনালিসা মিউজিক এর কর্ণধার ফরিদ বঙ্গবাসী, সাপ্তাহিক আজকের সত্যসংবাদ এর সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ, কর্ণফুলি নিউজ সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংক পিএলসি, রেয়াজউদ্দিন বাজার শাখার ব্যবস্থাপক আনিসুল মোস্তাফা, নকশায়ন প্রোপার্টিস এর চেয়ারম্যান ইঞ্জিয়ার স্নেহশীস দে, গ্রীণ ইন্টারন্যাশনাল এর সিইও বেলাল হোসেন, এমটিআই ট্রাভেল ইন্টারন্যাশনাল এর প্রোপ্রাইটর তাহিদ আলাল, স্যাম শিপিং এজেন্সি ও ইন্টারমেরিন শিপ সার্ভিস এর ব্যবস্থাপনা অংশীদার ইমরানুল হকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
দ্বিতীয় ও সমাপনী দিনে কেক কেটে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক দিনকাল এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশ আবাসিক সম্পাদক কামাল পারভেজ, সনাতনী দর্পণ এর সম্পাদক ও প্রকাশক নিতাই ভট্টাচার্য, দৈনিক একত্তর বাংলাদেশ সম্পাদক ও প্রকাশক শেখ সেলিম, দৈনিক ঘোষণা এর ব্যুরো প্রধান মুজিব উল্লাহ তুষার, দৈনিক রূপালী বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার সাহাবউদ্দিন, ভয়েস চট্টগ্রাম এর চেয়ারম্যান ফরমান উল্লাহ, ইউনিয়ন ব্যাংক রকিবুল অফিসার ইসলাম সায়েম, সহকারি পরিচালক কায়সার মাহমুদ, সিল্ক রোড় ট্রেডিং এন্ড ম্যানুফ্যাকচারিং লি. সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ আমিন ফয়সল বলেন— ‘দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দেশ-বিদেশের গ্রাহকদের রেগুলার ও কাস্টম সফটওয়্যার নির্মাণ, শতাধিক স্বনামধন্য পত্রিকা ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ডিজাইন-ডেভেলপমেন্ট এবং ডোমেইন-হোস্টিংসহ বিভিন্ন আইটিইএস সেবা দিয়ে আসছে এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড।
২০২৬ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নামমাত্র সাবস্ক্রিপশনে একটি ঝগঊ অঢ়ঢ়ষরপধঃরড়হ আনতে যাচ্ছি, যাতে প্রযুক্তি সেবার বাইরে থাকা ব্যবসায়ীরাও সহজে প্রযুক্তির সুবিধা নিতে পারেন। বর্তমানে প্রায় ১ হাজারেরও অধিক গ্রাহককে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে আসছে আমাদের প্রতিষ্ঠান, আগামীতেও আরও উন্নত ও মানসম্মত গ্রাহকসেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে উপস্থিতি দুই দিনের এই আয়োজনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, গণমাধ্যমকর্মী এবং সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
