মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আরও দুটি মদের দোকান চালুর প্রস্তুতি নিচ্ছে। এর একটি দোকান আরামকোর বিদেশি ও অমুসলিম কর্মীদের জন্য দাহরানে খোলা হবে। আরেকটি দোকান চালু হবে জেদ্দায় কূটনীতিকদের জন্য। বিষয়টি সম্পর্কে অবহিত একাধিক সূত্রের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

ইতোমধ্যে গত বছর রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করে দেশটি—যা ৭৩ বছরের নিষেধাজ্ঞার পর প্রথম উদ্যোগ ছিল। নতুন দোকান চালুর পরিকল্পনাকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন–২০৩০ বাস্তবায়নের আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Share.