রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন: রুহুল আমিন (৬২), ইমরান (২৫), রতন (২৪), হৃদয় (২০), নূরনবী (২৮), ইউসুফ ফারাজী (৩৫), রবিন (২২), শাওন (২৮), রুবেল (১৮), আব্দুল জলিল (২৪) ও আরিফ (৩৫)।

Share.