মধ্যরাতে রাজধানীর তিনটি স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে যাত্রাবাড়ী, রায়েরবাগ ও উত্তরা খালপাড় এলাকায় এসব অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১টার দিকে রায়েরবাগে, ২টার দিকে যাত্রাবাড়ীতে এবং ভোর ৪টার দিকে উত্তরা খালপাড়ে আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনটি বাসই সড়কের পাশে পার্কিং অবস্থায় ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
