রাজধানীর শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ভোরে শাহজাদপুরের বাশতলা বাসস্টেশনে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয় বলে জানা গেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং কী উদ্দেশ্যে বাসে আগুন দেওয়া হয়েছে— সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৪৫ মিনিটে। তাদের দ্রুত পদক্ষেপে ৫টা ৫২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিসংযোগের কারণ ও এর পেছনে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share.