নিজস্ব প্রতিবেদক
মহানগর বিএনপির আহ্বায়ক ও বোয়ালখালী (চট্টগ্রাম-৮) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদের হামজারবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন। এসময় গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন। পরে এরাশাদ উল্লাহকে উদ্ধার করে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কে বা কারা হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
পুলিশের একজন কর্মকর্তা প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলেছেন, পূর্ব বিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে হতাহতের ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
