নিজস্ব প্রতিবেদক:
দেশের বর্তমান জটিল পরিস্থিতি ও রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির প্রতি ব্যক্তিগত মুগ্ধতা প্রকাশ করেন। সাকিকে পাশে নিয়ে মির্জা ফখরুল বলেন,
“জোনায়েদ সাকির সঙ্গে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাই। তার দৃঢ়তা দেখে বুঝেছিলাম, সে সত্যিই পরিবর্তন চায়।”

এরপর তিনি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন,
“দেশের মানুষ পরাজয় বরণ করে না। সরকার ও কমিশন যে সংকট তৈরি করেছে, তা কেটে যাবে।”

মির্জা ফখরুল আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে সরকারকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

Share.